মুকসুদপুর প্রতিনিধি। গোপালগঞ্জ:
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ করে গুদামগুলো থেকে আগুনের লেলিহান শিখা বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ সময়ের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ফায়ার সার্ভিসের সময়োপযোগী ও কার্যকর পদক্ষেপে আশপাশের বসতবাড়ি ও অন্যান্য স্থাপনায় আগুন ছড়িয়ে পড়া থেকে রক্ষা পায়।
মুকসুদপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মেহেদি হাসান বলেন,
“খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের একাধিক ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দীর্ঘ প্রচেষ্টার পর আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।”
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন