নজরবিডি, ভোলা
ভোলায় প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল জালিয়াতি ও অসদুপায় অবলম্বনের দায়ে ২১ জনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে উচ্চপ্রযুক্তির ইলেকট্রনিক ডিভাইস, এয়ার বার্ডস ও মোবাইল ফোন জব্দ করা হয়েছে।
শনিবার (১০ জানুয়ারি) বিকেলে ভোলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সোহান সরকার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়। এর আগে শুক্রবার (৯ জানুয়ারি) পরীক্ষা চলাকালীন বিভিন্ন কেন্দ্র থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৮ জন পুরুষ এবং ১৩ জন নারী রয়েছেন।
পুলিশ জানায়, ভোলার ২৮টি কেন্দ্রে শুক্রবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা চলাকালীন কক্ষ পরিদর্শকরা সন্দেহভাজন পরীক্ষার্থীদের তল্লাশি করলে জালিয়াতির বিষয়টি ধরা পড়ে। আটককৃতদের কাছ থেকে জব্দ করা হয়েছে:
৫টি বিশেষ ইলেকট্রনিক ডিভাইস, ৫টি স্পাই ইয়ার বার্ডস, ১৩টি মোবাইল ফোন।
অতিরিক্ত পুলিশ সুপার মো. সোহান সরকার জানান, অসদুপায় অবলম্বনকারী পরীক্ষার্থীদের বহিষ্কারের পর পুলিশের কাছে সোপর্দ করা হয়। তাদের বিরুদ্ধে ভোলা সদর মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, এই জালিয়াতি চক্রের মূল হোতাদের শনাক্ত করতে ভোলা জেলা পুলিশের একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সাথে জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এ ধরনের জালিয়াতি রোধে জেলা পুলিশের পক্ষ থেকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন