নজর বিডি

ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী আটক, মোবাইল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক যাত্রীর মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টাকালে ট্রাফিক পুলিশের তৎপরতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল শনিবার ১০ জানুয়ারি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক যাত্রী মোবাইলে কথা বলছিলেন—এ সময় এক ছিনতাইকারী মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে।

পরে ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করা মোবাইলটি নিরাপদে ভুক্তভোগী যাত্রীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। আকস্মিক এ ঘটনায় আশপাশে উপস্থিত সাধারণ মানুষ ট্রাফিক পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের এমন দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ জনমনে স্বস্তি ও আস্থা বাড়িয়েছে বলে জানান এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ট্রাফিক পুলিশের তৎপরতায় ছিনতাইকারী আটক, মোবাইল উদ্ধার

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

নিজস্ব প্রতিবেদক, ঢাকা :

রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক যাত্রীর মোবাইল ছিনতাই করে পালানোর চেষ্টাকালে ট্রাফিক পুলিশের তৎপরতায় এক ছিনতাইকারীকে হাতেনাতে আটক করা হয়েছে।

ঘটনাটি ঘটে গতকাল শনিবার ১০ জানুয়ারি।

প্রত্যক্ষদর্শীরা জানান, এক যাত্রী মোবাইলে কথা বলছিলেন—এ সময় এক ছিনতাইকারী মোবাইলটি ছিনিয়ে নিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশ দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে।

পরে ছিনতাইকারীর কাছ থেকে উদ্ধার করা মোবাইলটি নিরাপদে ভুক্তভোগী যাত্রীর কাছে ফিরিয়ে দেওয়া হয়। আকস্মিক এ ঘটনায় আশপাশে উপস্থিত সাধারণ মানুষ ট্রাফিক পুলিশের ভূমিকার প্রশংসা করেন।

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক পুলিশের এমন দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ জনমনে স্বস্তি ও আস্থা বাড়িয়েছে বলে জানান এলাকাবাসী।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত