নজর বিডি

ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলো ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর ছিন্নমূল ও ভাসমান মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে রাতে খোলা আকাশের নিচে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই শীত হয়ে উঠেছে অসহনীয়। এমন মানবিক সংকটে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’

শনিবার (১১ জানুয়ারি ২০২৬) রাজধানীর নিকুঞ্জ–২ এলাকার জামতলা, জাহিদ ইকবাল চত্বর সংলগ্ন সড়কে ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা সরাসরি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জাহিদ ইকবাল, স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (ডেভেলপমেন্ট) অ্যাডভোকেট তসলিম, তরুণ কবি ও সাংবাদিক তাসবির ইকবাল এবং সংগঠনের সদস্য লাবিব

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন,
“শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। মানবিক সহানুভূতির জায়গা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের কাছে সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।

কম্বল পেয়ে উপকৃত ছিন্নমূল মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। শীতের নির্মম বাস্তবতার মাঝেও এ উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ছিন্নমূল মানুষের মাঝে কম্বল বিতরণ করলো ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

বিশেষ প্রতিনিধি, ঢাকা:

শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর ছিন্নমূল ও ভাসমান মানুষের দুর্ভোগ চরম আকার ধারণ করেছে। বিশেষ করে রাতে খোলা আকাশের নিচে বসবাসরত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই শীত হয়ে উঠেছে অসহনীয়। এমন মানবিক সংকটে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘স্বপ্ন নিয়ে ফাউন্ডেশন’

শনিবার (১১ জানুয়ারি ২০২৬) রাজধানীর নিকুঞ্জ–২ এলাকার জামতলা, জাহিদ ইকবাল চত্বর সংলগ্ন সড়কে ছিন্নমূল জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পরিচালনা করে সংগঠনটি। এ সময় সংগঠনের স্বেচ্ছাসেবকরা সরাসরি শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দেন।

কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খিলক্ষেত টানপাড়া কল্যাণ সোসাইটির আহ্বায়ক ও সিনিয়র সাংবাদিক জাহিদ ইকবাল, স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান, পরিচালক (ডেভেলপমেন্ট) অ্যাডভোকেট তসলিম, তরুণ কবি ও সাংবাদিক তাসবির ইকবাল এবং সংগঠনের সদস্য লাবিব

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে স্বপ্ন নিয়ে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আশরাফুল আলম হান্নান বলেন,
“শীতার্ত মানুষের দুর্ভোগ লাঘবে আমাদের এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে। মানবিক সহানুভূতির জায়গা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের কাছে সামান্য উষ্ণতা পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।”

তিনি সমাজের বিত্তবান ও সচেতন নাগরিকদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আরও বেশি করে এগিয়ে আসার আহ্বান জানান।

কম্বল পেয়ে উপকৃত ছিন্নমূল মানুষের মুখে স্বস্তির হাসি ফুটে ওঠে। শীতের নির্মম বাস্তবতার মাঝেও এ উদ্যোগ মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে উপস্থিত সকলের প্রশংসা কুড়িয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত