নজর বিডি
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

সৈয়দপুরে চাঁদাবাজির প্রতিবাদে মাছ বাজার বন্ধ, বিপাকে ক্রেতারা

নজরবিডি, ১২ জানুয়ারি ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে চাঁদাবাজদের দৌরাত্ম্য ও মারধরের প্রতিবাদে গত তিন দিন ধরে মাছ বাজার বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। দফায় দফায় বিক্ষোভ এবং থানায় অভিযোগ করেও সমাধান না মেলায় বন্ধ রয়েছে কেনাবেচা, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতা ও পাইকারি ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাছ বাজার থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা আদায় করে আসছিলেন। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে তারা চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজ চক্র ব্যবসায়ীদের ওপর হামলা ও মারধর করে।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, পরিবর্তিত পরিস্থিতিতে তারা আর কোনো ধরনের অবৈধ চাঁদা দিতে রাজি নন।

ব্যবসায়ী রহমত আলী বলেন: "মাছ বিক্রি করে সংসার চালানোই এখন কঠিন, সেখানে জোর করে চাঁদা দেওয়া অসম্ভব। আমরা এই অন্যায়ের অবসান চাই।"

ব্যবসায়ী নওশাদ হোসেন পলু বলেন: "প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা হয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত দোকান বন্ধ থাকবে। প্রয়োজনে আরও বড় আন্দোলন করা হবে।"

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানিয়েছেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সৈয়দপুরে চাঁদাবাজির প্রতিবাদে মাছ বাজার বন্ধ, বিপাকে ক্রেতারা

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, ১২ জানুয়ারি ২০২৬

নীলফামারীর সৈয়দপুরে চাঁদাবাজদের দৌরাত্ম্য ও মারধরের প্রতিবাদে গত তিন দিন ধরে মাছ বাজার বন্ধ রেখেছেন ব্যবসায়ীরা। দফায় দফায় বিক্ষোভ এবং থানায় অভিযোগ করেও সমাধান না মেলায় বন্ধ রয়েছে কেনাবেচা, যার ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ ক্রেতা ও পাইকারি ব্যবসায়ীরা।

ব্যবসায়ীদের অভিযোগ, শহরের গোয়ালপাড়া এলাকার বাসিন্দা ওয়াকার আলী ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে মাছ বাজার থেকে দৈনিক ভিত্তিতে চাঁদা আদায় করে আসছিলেন। গত বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে তারা চাঁদা তুলতে গেলে ব্যবসায়ীরা তা দিতে অস্বীকৃতি জানান। এতে ক্ষিপ্ত হয়ে চাঁদাবাজ চক্র ব্যবসায়ীদের ওপর হামলা ও মারধর করে।

বিক্ষুব্ধ ব্যবসায়ীরা জানান, পরিবর্তিত পরিস্থিতিতে তারা আর কোনো ধরনের অবৈধ চাঁদা দিতে রাজি নন।

ব্যবসায়ী রহমত আলী বলেন: "মাছ বিক্রি করে সংসার চালানোই এখন কঠিন, সেখানে জোর করে চাঁদা দেওয়া অসম্ভব। আমরা এই অন্যায়ের অবসান চাই।"

ব্যবসায়ী নওশাদ হোসেন পলু বলেন: "প্রতিবাদ করায় আমাদের ওপর হামলা হয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ দিয়েছি। সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত দোকান বন্ধ থাকবে। প্রয়োজনে আরও বড় আন্দোলন করা হবে।"

সৈয়দপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা জানিয়েছেন, ব্যবসায়ীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত