নজর বিডি

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযান: ভারতীয় ওষুধ ও আগরবাতি জব্দ

  নজরবিডি, ১২ জানুয়ারি ২০২৬

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, আগরবাতিসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত রোববার (১১ জানুয়ারি) বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) পৃথক দুটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোস্টের একটি দল সাতক্ষীরা সদর উপজেলার ঢালিপাড়া নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করে।

আগরবাতি জব্দ: ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি দল কলারোয়া উপজেলার গোবিন্দকাঠি এলাকা থেকে অবৈধভাবে আসা ভারতীয় আগরবাতি জব্দ করে।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪৯ হাজার ৪০০ টাকা। সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালগুলো বিধি মোতাবেক সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র অভিযান: ভারতীয় ওষুধ ও আগরবাতি জব্দ

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

  নজরবিডি, ১২ জানুয়ারি ২০২৬

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলা সীমান্তে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ, আগরবাতিসহ বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

গত রোববার (১১ জানুয়ারি) বিজিবি’র সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) পৃথক দুটি আভিযানিক দল এই অভিযান পরিচালনা করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাঁকাল চেকপোস্টের একটি দল সাতক্ষীরা সদর উপজেলার ঢালিপাড়া নামক স্থান থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করে।

আগরবাতি জব্দ: ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের একটি দল কলারোয়া উপজেলার গোবিন্দকাঠি এলাকা থেকে অবৈধভাবে আসা ভারতীয় আগরবাতি জব্দ করে।

বিজিবি সূত্রে জানানো হয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজার মূল্য ৪৯ হাজার ৪০০ টাকা। সাতক্ষীরা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত মালামালগুলো বিধি মোতাবেক সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবি’র এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত