নজর বিডি
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

নির্বাচনী পরিবেশ বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: গোপালগঞ্জ জেলা প্রশাসক

বাংলাদেশ 

গোপালগঞ্জ - ০১  নির্বাচনী পরিবেশ বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা...
    স্পেশাল করসপন্ডেন্ট | মো. ছিরু মিয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ গোপালগঞ্জ জেলায় শতভাগ নিরপেক্ষ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে জেলা প্রশাসন সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। [caption id="attachment_19959" align="alignleft" width="300"] ছবি সংগৃহীত[/caption] তিনি বলেন, “নির্বাচনে কোনো ধরনের পক্ষপাতিত্বের সুযোগ নেই। প্রশাসন সম্পূর্ণ নিরপেক্ষ ভূমিকা পালন করবে। কেউ যদি নির্বাচনকে প্রভাবিত করতে বা বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে পরিবেশ নষ্ট করার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”   সোমবার (১২ জানুয়ারি) মুকসুদপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।   মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ, গোপালগঞ্জ জেলা সেনা ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল, গোপালগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা মো. অলিউল ইসলাম এবং মুকসুদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরু আমিন। সভায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের বিভাগীয় প্রধান, প্রশাসনিক কর্মকর্তা, জনপ্রতিনিধি ও মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া ও সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ। [caption id="attachment_19966" align="alignleft" width="300"] ছবিঃ নজরবিডি ডট কম[/caption] এর আগে জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান গোপালগঞ্জ-১ আসনের অন্তর্গত মুকসুদপুর উপজেলার কয়েকটি গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। তিনি বাটিকামারী ইউনিয়নের বাটিকামারী স্কুল অ্যান্ড কলেজ, মহারাজপুর ইউনিয়নের মধ্য বনগ্রাম ইসলামী দাখিল মাদ্রাসা এবং মুকসুদপুর পৌরসভার গোলাবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের নির্বাচনী কেন্দ্র ঘুরে দেখেন। ভোটকেন্দ্র পরিদর্শনকালে জেলা প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন এবং বলেন, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন সংশ্লিষ্ট সকল পক্ষের মধ্যে সর্বোচ্চ সমন্বয় বজায় রাখা হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নির্বাচনী পরিবেশ বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: গোপালগঞ্জ জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত