স্টাফ রিপোর্টার- গাজী মোঃ নিয়ামুল ইসলাম
দৈনিক সকালের সময় পত্রিকার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১২ জানুয়ারি) বিকেলে মুকসুদপুর উপজেলা প্রতিনিধির উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুকসুদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সকালের সময়-এর মুকসুদপুর উপজেলা প্রতিনিধি কাজী মো. ওহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো. ছিরু মিয়া।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন, যুগ্ম সম্পাদক সামচুল আরেফিন মুক্তা, দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস, প্রচার সম্পাদক মো. মামুন মোল্লা, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইসমাইল হোসেন পান্নু, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ বাবুল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী এবং কার্যনির্বাহী কমিটির সদস্য নূর আলম শেখ ও মিরান গাজী।
বক্তারা দৈনিক সকালের সময়-এর দীর্ঘ পথচলায় পত্রিকাটির দায়িত্বশীল সাংবাদিকতা, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজের বিভিন্ন ইতিবাচক বিষয়ে ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে আগামীতেও বস্তুনিষ্ঠ ও জনস্বার্থে সংবাদ প্রকাশ অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে দৈনিক সকালের সময়-এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন