নজরবিডি, ১৩ জানুয়ারি, ২০২৬
চিকিৎসা যখন কেবল একটি পেশা নয়, বরং আর্তমানবতার সেবায় এক মহান ব্রত হয়ে দাঁড়ায়—তখনই সেই চিকিৎসক সমাজ ও মানুষের হৃদয়ে আস্থার অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন। কুষ্টিয়ার চিকিৎসা অঙ্গনে এমনই দুই আলোকিত নাম বিশেষজ্ঞ চিকিৎসক ডা. এ. এফ. এম. আমিনুল হক রতন এবং গাইনী বিশেষজ্ঞ ডা. আসমা জাহান লিজা।
দীর্ঘদিন ধরে এই চিকিৎসক দম্পতি নিষ্ঠা, সততা ও মানবিকতার সংমিশ্রণে কুষ্টিয়ার মানুষের সেবায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।
চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের বক্তব্যে এই দম্পতির প্রতি গভীর কৃতজ্ঞতা ফুটে উঠেছে। চিকিৎসা নিতে আসা আসমা খাতুন নামের এক বৃদ্ধা আবেগাপ্লুত হয়ে বলেন, "আমি অনেক জায়গায় গেছি, কিন্তু এই ডাক্তারদের মতো এতো মন দিয়ে কেউ কথা শোনেনি। উনাদের কাছে আসলে অর্ধেক রোগ কথাতেই সেরে যায়।"
আরেকজন সেবাপ্রার্থী খলিল মন্ডল তাদের আন্তরিকতার প্রশংসা করে বলেন, "লিজা ম্যাডাম রোগীর সাথে এমুনভাবে কথা কয় যে মনে হয় কোনো আপন লোকের সাথে কথা কতিছি। আর রতন স্যারের হাতের পরশ আমাদের মতোন সাধারণ মাইনষের জন্যে বড় ভরসার জায়গা।"

নিজেদের এই মানবিক দৃষ্টিভঙ্গি সম্পর্কে ডা. এ. এফ. এম. আমিনুল হক রতন বলেন, "আমরা বিশ্বাস করি, একজন রোগী যখন আমাদের কাছে আসেন, তিনি কেবল শারীরিক কষ্ট নয় বরং একরাশ দুশ্চিন্তা নিয়ে আসেন। আমাদের দায়িত্ব তাঁকে সঠিক চিকিৎসার পাশাপাশি মানসিক সাহস দেওয়া।"
ডা. আসমা জাহান লিজা যোগ করেন, "মেডিকেল পেশা আমাদের কাছে ইবাদতের মতো। বিশেষ করে মা ও শিশুদের সেবায় আমরা সর্বোচ্চ গুরুত্ব দেই। কুষ্টিয়াবাসীর ভালোবাসাই আমাদের কাজের প্রধান অনুপ্রেরণা।"
এই মানবিক চিন্তারই বাস্তব প্রতিফলন হিসেবে কুষ্টিয়া শহরের প্রাণকেন্দ্রে গড়ে উঠেছে আধুনিক বহুতল চিকিৎসা সেবা কেন্দ্র “ডা. তোফাজ্জল হেলথ এন্ড ডায়াগনস্টিক সেন্টার”। এখানে বিশেষজ্ঞ পরামর্শ, গাইনী ও সার্জারি বিভাগসহ আধুনিক প্যাথলজি ও ডায়াগনস্টিক সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রতিষ্ঠানটি বর্তমানে কুষ্টিয়াবাসীর জন্য এক নির্ভরতার প্রতীকে পরিণত হয়েছে।
বর্তমান সময়ে যখন চিকিৎসা পেশা অনেক ক্ষেত্রে বাণিজ্যিক রূপ নিচ্ছে, তখন ডা. রতন ও ডা. লিজা দম্পতির এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক ও অনুকরণীয় দৃষ্টান্ত।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন