স্পেশাল করসপন্ডেন্ট - মো: ছিরু মিয়া
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সামনে রেখে ভোটাধিকার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং নির্বাচন ও গণভোটে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় একটি অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জানুয়ারি) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুকসুদপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সমাজের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোট প্রদানের নিয়মাবলি এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটাধিকার প্রয়োগের বিষয়ে অবহিত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ আশিক কবির। তিনি তাঁর বক্তব্যে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য ভোটারদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে সুদৃঢ় করতে প্রত্যেক নাগরিককে তার সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে হবে।
[caption id="attachment_20036" align="alignleft" width="376"]
ছবিঃ সংগ্রহীত [/caption]
মুকসুদপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাকিবুল হাসান শুভ’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাত এবং উপজেলা নির্বাচন অফিসার মো. নুরু আমিন।
বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে ভোটারদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তাঁরা ভোট গ্রহণ প্রক্রিয়ায় আইনগত দিক, আচরণবিধি মেনে চলার গুরুত্ব এবং যে কোনো ধরনের বিশৃঙ্খলা ও গুজব প্রতিরোধে
সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।সভায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের আওতাধীন বিভিন্ন শ্রেণি ও পেশার ভাতাপ্রাপ্ত নারী ও পুরুষ অংশগ্রহণ করেন। উপস্থিত অংশগ্রহণকারীরা নির্বাচন ও গণভোট সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহ প্রকাশ করেন এবং প্রশ্ন উত্থাপন করেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁদের প্রশ্নের উত্তর দিয়ে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ করেন।
আয়োজকরা জানান, এ ধরনের অবহিতকরণ সভার মাধ্যমে তৃণমূল পর্যায়ের মানুষ নির্বাচন ও গণভোট সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করবে এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সহায়ক ভূমিকা রাখবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন