নজর বিডি

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান: ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

নজরবিডি, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন— জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ (ব্লক সি-১১) এর বাসিন্দা আব্দুল হাফেজ (২০) ও মো. নুর (২২)। তারা উভয়েই মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে সরবরাহ করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

জব্দকৃত ইয়াবা ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

টেকনাফে নাফ নদীতে কোস্ট গার্ডের অভিযান: ৪ কোটি টাকার ইয়াবাসহ ২ রোহিঙ্গা আটক

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, টেকনাফ

কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৭৫ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১৪ জানুয়ারি) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক নাইট্যংপাড়া সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে ৭৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

আটককৃতরা হলেন— জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭ (ব্লক সি-১১) এর বাসিন্দা আব্দুল হাফেজ (২০) ও মো. নুর (২২)। তারা উভয়েই মিয়ানমার থেকে ইয়াবা এনে বাংলাদেশে সরবরাহ করছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

জব্দকৃত ইয়াবা ও আটক পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত