এ সময় ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পূন্ন ব্যক্তি ও শিশু, এতিম শিশুদের মাঝে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে ইউএনও মিজ সবিতা সরকার বলেন, শীত মৌসুমে সমাজের অবহেলিত ও অসহায় মানুষ সবচেয়ে বেশি কষ্টে থাকে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সকলের নৈতিক দায়িত্ব। সরকার ও প্রশাসনের পাশাপাশি সমাজের বিত্তবানদেরও এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, প্রকৃত দুস্থ ও অসহায় মানুষকে খুঁজে বের করে তাদের সহায়তায় সম্মিলিতভাবে কাজ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে আশপাশে কোনো প্রকৃত দুস্থ ব্যক্তি থাকলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করার জন্য তিনি বিশেষভাবে অনুরোধ জানান। স্থানীয়রা এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, প্রশাসনের এমন সহমর্মী কার্যক্রম শীতার্ত মানুষের কষ্ট লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন