নজরবিডি, রাজধানী
রাজধানীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি ১৯০ গ্রাম গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৫২ হাজার ৮২০ টাকাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
১. মর্জিনা বেগম (৫০) ২. ইয়াসমিন আক্তার শান্তা (৩২) অভিযানের বিবরণ,পল্লবী থানা সূত্রে জানা যায়, বুধবার (১৪ জানুয়ারি) ভোর আনুমানিক ৪:৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে কালশী এলাকার ‘বালুর মাঠ’ বস্তিতে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি চৌকস টিম। পুলিশ জানতে পারে, সেখানে কতিপয় মাদক কারবারি গাঁজা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। অভিযানে ওই দুই নারীকে উল্লেখিত পরিমাণ গাঁজা ও নগদ টাকাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা পেশাদার মাদক কারবারি। তারা দেশের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে রাজধানীর পল্লবীসহ বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিল।
এই ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্লবী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধিন রয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন