নজর বিডি

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির প্রতিবাদে কাশিয়ানীতে শিক্ষক–শিক্ষা কর্মকর্তাদের মানববন্ধন

গোপালগঞ্জ 

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি....
    স্পেশাল করসপন্ডেন্ট - মোঃ ছিরু মিয়া
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবি করতে গিয়ে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের লাঞ্ছিত ও হয়রানির ঘটনার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষা কর্মকর্তারা। বুধবার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার শহীদ মিনার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে প্রায় তিন শতাধিক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তা অংশ নেন। কর্মসূচিতে শিক্ষক সমাজের পাশাপাশি শিক্ষা প্রশাসনের কর্মকর্তারাও সংহতি প্রকাশ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখ ও নবীন কুমার রায়। এছাড়া বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি কাশিয়ানী উপজেলা শাখার সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল চৌধুরী, শিক্ষক মনিরুল হাসান বুলবুল, শরীফ মাসুদুন নবী, কুতুব উদ্দিন, আসিফ আহমেদ, মামুনুর রশিদসহ আরও অনেকে। বক্তারা বলেন, শিক্ষকরা জাতি গঠনের কারিগর। অথচ সম্প্রতি সাংবাদিক পরিচয়ে কিছু ব্যক্তি শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের কাছে চাঁদা দাবি করে তা না পেয়ে হুমকি, গালাগাল ও শারীরিকভাবে লাঞ্ছিত করছে, যা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। তারা অভিযোগ করে বলেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চাঁদাবাজির মতো ঘটনা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। বক্তারা এ ঘটনায় জড়িত কথিত সাংবাদিক লিটন শিকদারকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। একই সঙ্গে শিক্ষা কর্মকর্তা ও শিক্ষকদের সম্মান রক্ষা এবং শিক্ষাঙ্গনে নিরাপদ পরিবেশ নিশ্চিত না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধনে ঘটনার বিস্তারিত তুলে ধরে বক্তারা জানান, গত ২২ অক্টোবর ২০২৫ তারিখে লিটন শিকদার নামের এক যুবক নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে কাশিয়ানী উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষকের কাছে ২০ হাজার টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তিনি প্রধান শিক্ষককে হুমকি দেন এবং অকথ্য ভাষায় গালাগাল করেন। এরপর মঙ্গলবার বিকেলে ওই যুবক কয়েকজন সহযোগী নিয়ে কাশিয়ানী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শিক্ষা কর্মকর্তা উত্তম কুমার সরকারের সঙ্গে উচ্চস্বরে বাকবিতণ্ডায় জড়িয়ে তাকে মারধরের চেষ্টা করেন। এ সময় মাজড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিফ আহমেদ বাধা দিলে তাকেও ধাক্কা দেওয়া হয়। পরবর্তীতে ওই যুবক সহকারী শিক্ষা কর্মকর্তা চঞ্চল শেখের কক্ষে গিয়ে তাকেসহ অপর সহকারী শিক্ষা কর্মকর্তা নবীন কুমার রায়কেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন। আহত কর্মকর্তারা পরে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হলে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বন্ধ হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাংবাদিক পরিচয়ে চাঁদা দাবির প্রতিবাদে কাশিয়ানীতে শিক্ষক–শিক্ষা কর্মকর্তাদের মানববন্ধন

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত