নজর বিডি

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

নজরবিডি, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ওষুধ, মদ ও পাতার বিড়িসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন ভোমরা, কুশখালি, বাঁকাল চেকপোস্ট ও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দলসমূহ এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জব্দকৃত মালামালের বিবরণ নিচে দেওয়া হলো:

সদর উপজেলার লক্ষীদাড়ি এলাকা থেকে ৭ বোতল ভারতীয় মদ। কুশখালি বিওপি সদর উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ। বাঁকাল চেকপোস্ট চেকপোস্ট সংলগ্ন আলিপুর বলফিল্ড এলাকা থেকে ভারতীয় পাতার বিড়ি। মাদরা বিওপি কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ভারতীয় উন্নত মানের শাড়ি।

জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় শাড়ি ও ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাধারণ ডায়েরি করার পর পরবর্তী সময়ে জনসম্মুখে ধ্বংস করার লক্ষ্যে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সাতক্ষীরা সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

নজরবিডি, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার বিভিন্ন সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে ভারতীয় শাড়ি, ওষুধ, মদ ও পাতার বিড়িসহ বিপুল পরিমাণ অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) আওতাধীন ভোমরা, কুশখালি, বাঁকাল চেকপোস্ট ও মাদরা বিওপির বিশেষ আভিযানিক দলসমূহ এই অভিযান পরিচালনা করে। বিজিবি সূত্রে জব্দকৃত মালামালের বিবরণ নিচে দেওয়া হলো:

সদর উপজেলার লক্ষীদাড়ি এলাকা থেকে ৭ বোতল ভারতীয় মদ। কুশখালি বিওপি সদর উপজেলার শ্মশানঘাট এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ। বাঁকাল চেকপোস্ট চেকপোস্ট সংলগ্ন আলিপুর বলফিল্ড এলাকা থেকে ভারতীয় পাতার বিড়ি। মাদরা বিওপি কলারোয়া উপজেলার ভাদিয়ালি এলাকা থেকে ভারতীয় উন্নত মানের শাড়ি।

জব্দকৃত এসব ভারতীয় মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ৩ লাখ ৭২ হাজার ৫০০ টাকা।

সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত ভারতীয় শাড়ি ও ওষুধ সাতক্ষীরা কাস্টমসে জমা দেওয়া হয়েছে। এছাড়া জব্দকৃত মাদকদ্রব্যসমূহ সাধারণ ডায়েরি করার পর পরবর্তী সময়ে জনসম্মুখে ধ্বংস করার লক্ষ্যে বিজিবি স্টোরে জমা রাখা হয়েছে। সীমান্ত রক্ষায় বিজিবির এমন কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত