নজরবিডি, টাঙ্গাইল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজছাত্রীকে (২৬) রাতভর আটকে রেখে গণধর্ষণ ও ভিডিও ধারণের পৈশাচিক ঘটনা ঘটেছে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বাসের চালক, হেলপার ও চালকের সহযোগীকে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার এবং ব্যবহৃত বাসটি জব্দ করা হয়।
এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশ জানায়, ভুক্তভোগী ওই তরুণী ঢাকার মিরপুর সরকারি বাংলা কলেজের ছাত্রী। বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে তিনি রেডিও কলোনি থেকে আশুলিয়া যাওয়ার উদ্দেশ্যে ‘সাভার পরিবহন’-এর একটি বাসে ওঠেন। বাসে থাকা অন্য যাত্রীরা নেমে গেলে সুযোগ বুঝে চালক ও সহকারীরা বাসটি নিয়ন্ত্রণে নেয়। তারা ওই ছাত্রীকে জোরপূর্বক আটকে রেখে তার মোবাইল ফোন, টাকা ও স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়।
পুলিশের তথ্যমতে, বাসটি রাতভর মহাসড়কের বিভিন্ন স্থানে ঘুরিয়ে ওই ছাত্রীকে পালাক্রমে গণধর্ষণ করে অভিযুক্তরা। কেবল তাই নয়, তারা এই পাশবিক ঘটনার ভিডিও চিত্র ধারণ করে রাখে।
বৃহস্পতিবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় বাসটি সন্দেহজনকভাবে দাঁড়িয়ে ছিল। হাইওয়ে টহল পুলিশ বাসটি দেখে তল্লাশি শুরু করলে পুরো বিষয়টি জানাজানি হয়। পুলিশ দ্রুত ভুক্তভোগী ছাত্রীকে উদ্ধার করে এবং ঘটনাস্থল থেকেই তিন অভিযুক্তকে গ্রেপ্তার করে।
এলেঙ্গা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরীফ জানান, ভুক্তভোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন