নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে দ্বিতীয় সচিব পদে নিয়োগ

বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে ওমর বিন হাদির চুক্তিভিত্তিক নিয়োগ...   অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে ওমর বিন হাদিকে। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক। প্রজ্ঞাপন অনুযায়ী, ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পূর্বে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত ও সুবিধাদি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, জনস্বার্থ বিবেচনায় এ আদেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান বিন হাদি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আলোচিত নেতৃত্বের একজন ছিলেন। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’ গঠন করেন এবং সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নজর/ওসমান হাদি/সুমাইয়া/১৬২৬

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শহীদ ওসমান হাদির বড় ভাই ওমর বিন হাদিকে দ্বিতীয় সচিব পদে নিয়োগ

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image
বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে ওমর বিন হাদির চুক্তিভিত্তিক নিয়োগ...   অন্তর্বর্তী সরকার যুক্তরাজ্যের বার্মিংহামে অবস্থিত বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে ওমর বিন হাদিকে। তিনি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম মুখ শহীদ শরিফ ওসমান বিন হাদির বড় ভাই। গতকাল বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনটিতে স্বাক্ষর করেন যুগ্ম সচিব আবুল হায়াত মো. রফিক। প্রজ্ঞাপন অনুযায়ী, ওমর বিন হাদিকে যোগদানের তারিখ থেকে তিন বছর মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। শর্ত হিসেবে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের পূর্বে তাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা অথবা সরকারি, আধা সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে বিদ্যমান কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। নিয়োগসংক্রান্ত অন্যান্য শর্ত ও সুবিধাদি পৃথক চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, জনস্বার্থ বিবেচনায় এ আদেশ জারি করা হয়েছে। উল্লেখ্য, শহীদ শরিফ ওসমান বিন হাদি ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় আলোচিত নেতৃত্বের একজন ছিলেন। গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি রাজনৈতিক ও সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’ গঠন করেন এবং সংগঠনটির আহ্বায়ক ও মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

নজর/ওসমান হাদি/সুমাইয়া/১৬২৬

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত