নজর বিডি

যশোরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু: দোকান মালিক পুলিশ হেফাজতে

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চুরির চেষ্টা এবং শুক্রবার ভোরে মৃত্যু।

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর বাজারে চুরির অভিযোগে গণপিটুনিতে শামীম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত শামীম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের একটি বিকাশের দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই সময় দোকান মালিক আরাফাত সিসিটিভি ক্যামেরায় চুরির দৃশ্য দেখে চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে শামীমকে গুরুতর মারধর করে। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক আরাফাত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক জানিয়েছেন, ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং গণপিটুনির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

যশোরে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবকের মৃত্যু: দোকান মালিক পুলিশ হেফাজতে

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে চুরির চেষ্টা এবং শুক্রবার ভোরে মৃত্যু।

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের শ্রীকান্তনগর বাজারে চুরির অভিযোগে গণপিটুনিতে শামীম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

নিহত শামীম শ্রীকান্তনগর বাজারে আরাফাত হোসেনের একটি বিকাশের দোকানের দরজার পাল্লা ভেঙে ভেতরে প্রবেশ করেন। ওই সময় দোকান মালিক আরাফাত সিসিটিভি ক্যামেরায় চুরির দৃশ্য দেখে চিৎকার শুরু করেন।

চিৎকার শুনে স্থানীয় লোকজন জড়ো হয়ে শামীমকে গুরুতর মারধর করে। পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জিজ্ঞাসাবাদের জন্য দোকানের মালিক আরাফাত হোসেনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (অপারেশন) মমিনুল হক জানিয়েছেন, ঘটনার সময় উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে এবং গণপিটুনির প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত