নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরায়েলি সেনা: বরখাস্ত ১

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৬ জানুয়ারি) জানিয়েছে, দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এ ছাগলগুলো চুরি করেন।

সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরির ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর এক স্কোয়াড কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। গত দুই সপ্তাহ আগে চুরির এই ঘটনাটি ঘটলেও আজ শুক্রবার (১৬ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যমে এটি প্রকাশ পায়।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর গোলান উপত্যকার যে অংশটি ইসরায়েলিরা দখল করেছিল, সেখান থেকেই ছাগলগুলো চুরি করা হয়।

গোলান ব্রিগেডের সেনারা মাঠে চরে বেড়ানো ২৫০টি ছাগলকে ট্রাকে করে অধিকৃত পশ্চিমতীরে নিয়ে আসে। পরে সেগুলো অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

পরের দিন সকালে সিরীয় কৃষকরা কিছু ছাগলকে রাস্তার পাশে হাঁটাহাঁটি করতে দেখে স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করলে বিষয়টি জানাজানি হয়।

ইসরায়েলি সেনাবাহিনী (IDF) চুরির বিষয়টি স্বীকার করেছে। এর দায়ে এক স্কোয়াড কমান্ডারকে বরখাস্ত, কোম্পানি কমান্ডারকে তিরস্কার এবং জড়িত অন্যান্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

চুরি যাওয়া ২৫০টি ছাগলের মধ্যে এখনও ২০০টি ইসরায়েলি ভূখণ্ডে রয়েছে বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে। বাকিগুলো সিরিয়া সীমান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সিরিয়া থেকে ২৫০ ছাগল চুরি করল ইসরায়েলি সেনা: বরখাস্ত ১

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল শুক্রবার (১৬ জানুয়ারি) জানিয়েছে, দুই সপ্তাহ আগে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের সদস্যরা এ ছাগলগুলো চুরি করেন।

সিরিয়ার গোলান উপত্যকা থেকে প্রায় ২৫০টি ছাগল চুরির ঘটনায় ইসরায়েলি সেনাবাহিনীর এক স্কোয়াড কমান্ডারকে বরখাস্ত করা হয়েছে। গত দুই সপ্তাহ আগে চুরির এই ঘটনাটি ঘটলেও আজ শুক্রবার (১৬ জানুয়ারি) আন্তর্জাতিক গণমাধ্যমে এটি প্রকাশ পায়।

২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ সরকারের পতনের পর গোলান উপত্যকার যে অংশটি ইসরায়েলিরা দখল করেছিল, সেখান থেকেই ছাগলগুলো চুরি করা হয়।

গোলান ব্রিগেডের সেনারা মাঠে চরে বেড়ানো ২৫০টি ছাগলকে ট্রাকে করে অধিকৃত পশ্চিমতীরে নিয়ে আসে। পরে সেগুলো অবৈধ ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কাছে পাঠিয়ে দেওয়া হয়।

পরের দিন সকালে সিরীয় কৃষকরা কিছু ছাগলকে রাস্তার পাশে হাঁটাহাঁটি করতে দেখে স্থানীয় কর্তৃপক্ষকে অবহিত করলে বিষয়টি জানাজানি হয়।

ইসরায়েলি সেনাবাহিনী (IDF) চুরির বিষয়টি স্বীকার করেছে। এর দায়ে এক স্কোয়াড কমান্ডারকে বরখাস্ত, কোম্পানি কমান্ডারকে তিরস্কার এবং জড়িত অন্যান্য সেনাদের বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

চুরি যাওয়া ২৫০টি ছাগলের মধ্যে এখনও ২০০টি ইসরায়েলি ভূখণ্ডে রয়েছে বলে টাইমস অব ইসরায়েল জানিয়েছে। বাকিগুলো সিরিয়া সীমান্তে ছড়িয়ে ছিটিয়ে আছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত