নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

দৈনিক যশোর বার্তা’র সেরা সাংবাদিক নির্বাচিত শেখ মাহতাব হোসেন

নজরবিডি, যশোর।

যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী পানিসারা মোড়ে উৎসবমুখর পরিবেশে ‘দৈনিক যশোর বার্তা’ পত্রিকার বার্ষিক মিলনমেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি ২০২৬) দিনব্যাপী আয়োজিত এই অনুষ্ঠানে গত এক বছরের কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন ক্যাটাগরিতে সেরা সাংবাদিকদের পুরস্কৃত করা হয়।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক বিভাগে বিশেষ অবদানের জন্য বিশেষ প্রতিনিধি শেখ মাহতাব হোসেন সেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন। এছাড়া অন্যান্য বিভাগে পুরস্কৃতরা হলেন, বিশেষ প্রতিবেদক, মালিকুজ্জামান কাকা ও আব্দুস সাত্তার কিনে। দুর্নীতি বিষয়ক রিপোর্টিং: মোহাম্মদ মুজাহিদ (সাতক্ষীরা ব্যুরো প্রধান)।প্রধান প্রতিবেদক, কল্যান রায় জয়ন্ত। নিজস্ব প্রতিবেদক, মোল্যা অবায়দুর রহমান।

জেলা ও উপজেলা প্রতিনিধি, শাহানুর আলম (ঝিনাইদহ), এস. এম জসিম উদ্দিন (খুলনা ব্যুরো প্রধান), কে. এম ইদ্রিস আলী (ঝিকরগাছা), সাদ্দাম হোসেন (মোহাম্মদপুর) এবং এস. এম তাজাম্মুল হোসেন (মনিরামপুর)।

সেরা আলোকচিত্র শিল্পী, সানোয়ার আলম সানু।পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ শিহাব উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এস. এম তৌহিদুর রহমান (সাধারণ সম্পাদক, প্রেসক্লাব যশোর)। আনোয়ারুল কবির নান্টু (ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক লোকসমাজ)। শেখ দিনু আহমেদ (নির্বাহী সম্পাদক, দৈনিক যশোর বার্তা)।

সাইফুল ইসলাম (মহাসচিব, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ ট্রাস্ট)।

বক্তারা বস্তুনিষ্ঠ ও জনস্বার্থ সংশ্লিষ্ট সাংবাদিকতার ওপর গুরুত্বারোপ করেন এবং সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

ফুলের রাজধানী গদখালীতে আয়োজিত এই মিলনমেলায় খুলনা বিভাগের ১০টি জেলার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এবং মধ্যাহ্নভোজের মাধ্যমে এর সমাপ্তি ঘটে। পেশাগত বন্ধন সুদৃঢ় করতে প্রতি বছরই এমন আয়োজন করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন আয়োজকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দৈনিক যশোর বার্তা’র সেরা সাংবাদিক নির্বাচিত শেখ মাহতাব হোসেন

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত