নজর বিডি

চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইন জব্দ: মাদক কারবারি আটক

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‍্যাবের এক অভিযানে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এবরান আলী (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা। আজ শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে এই অভিযান চালানো হয়।

এবরান আলী (৫৫), তিনি ওই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।

এবরান আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি কাপড়ের ব্যাগে রাখা ৩০টি পলিথিন প্যাকেটে ভরা মোট ৩.১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়েছে। আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক মজুত ও কেনাবেচার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে ৩ কোটি টাকার হেরোইন জব্দ: মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ১৭ জানুয়ারি ২০২৬

featured Image

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র‍্যাবের এক অভিযানে ৩ কেজি ১০০ গ্রাম হেরোইনসহ এবরান আলী (৫৫) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।

উদ্ধারকৃত এই মাদকের আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ১০ লাখ টাকা। আজ শনিবার (১৭ জানুয়ারি ২০২৬) র‍্যাব-৫, সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শুক্রবার (১৬ জানুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টা ৫ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের মালবাগডাঙ্গা সোনাপট্টি গ্রামে এই অভিযান চালানো হয়।

এবরান আলী (৫৫), তিনি ওই এলাকার মাহতাব উদ্দিনের ছেলে।

এবরান আলীর বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি কাপড়ের ব্যাগে রাখা ৩০টি পলিথিন প্যাকেটে ভরা মোট ৩.১ কেজি হেরোইন উদ্ধার করা হয়।

র‍্যাব-৫-এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মারুফ হোসেন খাঁন জানান, নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযানটি পরিচালিত হয়েছে। আটককৃত ব্যক্তি দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক মজুত ও কেনাবেচার সাথে জড়িত বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

জব্দকৃত মাদক ও আটক ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত