নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ: জুলাই বিপ্লব পরবর্তী ট্রাইব্যুনালের প্রথম মামলার রায়

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় প্রদান করবেন।

২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট আটজনকে আসামি করা হয়েছে।

শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সাবেক এসি মোহাম্মদ ইমরুল।

এই মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। যার মধ্যে অন্যতম সাক্ষী ছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মোট ২৩ কার্যদিবসে সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। গত বছরের ২৪ ডিসেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আজকের দিনটি নির্ধারণ করা হয়। প্রসিকিউশন পক্ষ সকল আসামির সর্বোচ্চ সাজা দাবি করেছে। রায়ের পুরো কার্যক্রম সরকারি টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

এটি পুনর্গঠিত ট্রাইব্যুনালের অধীনে পরিচালিত প্রথম মামলা, তবে রায়ের দিক থেকে এটি হবে দ্বিতীয় রায়। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা মামলা পরিচালনা করছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

চানখারপুলে ৬ হত্যা মামলার রায় আজ: জুলাই বিপ্লব পরবর্তী ট্রাইব্যুনালের প্রথম মামলার রায়

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার পতনের দিন রাজধানীর চানখারপুলে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়েরকৃত মানবতাবিরোধী অপরাধের মামলার রায় আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) ঘোষণা করা হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই রায় প্রদান করবেন।

২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের গুলিতে শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন। এই হত্যাকাণ্ডের ঘটনায় মোট আটজনকে আসামি করা হয়েছে।

শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান, সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক এডিসি শাহ আলম মো. আখতারুল ইসলাম ও সাবেক এসি মোহাম্মদ ইমরুল।

এই মামলায় তদন্ত কর্মকর্তাসহ মোট ২৬ জন সাক্ষী জবানবন্দি দিয়েছেন। যার মধ্যে অন্যতম সাক্ষী ছিলেন জুলাই আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মোট ২৩ কার্যদিবসে সাক্ষীদের জবানবন্দি রেকর্ড করা হয়েছে। গত বছরের ২৪ ডিসেম্বর উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায়ের জন্য আজকের দিনটি নির্ধারণ করা হয়। প্রসিকিউশন পক্ষ সকল আসামির সর্বোচ্চ সাজা দাবি করেছে। রায়ের পুরো কার্যক্রম সরকারি টেলিভিশন বিটিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।

এটি পুনর্গঠিত ট্রাইব্যুনালের অধীনে পরিচালিত প্রথম মামলা, তবে রায়ের দিক থেকে এটি হবে দ্বিতীয় রায়। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা মামলা পরিচালনা করছেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত