নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

গণভোটে জনসচেতনতা বৃদ্ধিতে গোপালগঞ্জে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত

গোপালগঞ্জে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত
  স্পেশাল করসপন্ডেন্ট – মোঃ ছিরু মিয়া 
২০শে জানুয়ারি ২০২৬ খ্রিষ্টাব্দ;মঙ্গলবার ৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ;২৯শে রজব ১৪৪৭ হিজরি

গণভোটের প্রচার কার্যক্রম জোরদার এবং ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে গোপালগঞ্জে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় গোপালগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়। গোপালগঞ্জ জেলা প্রশাসন ও ইসলামীক ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন উপজেলার ইমাম ও খতিবগণ অংশগ্রহণ করেন। সম্মেলনের মূল উদ্দেশ্য ছিল—ধর্মীয় নেতৃবৃন্দের মাধ্যমে গণভোটের গুরুত্ব, নাগরিক দায়িত্ব এবং সচেতন অংশগ্রহণের বার্তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। অনুষ্ঠানের শুরুতে সম্মানিত অতিথিবৃন্দ আসন গ্রহণ করেন। পরে সদর উপজেলা মডেল মসজিদের মুয়াজ্জিন মাওলানা ইমরান হোসেন ও মাস্টারপাড়া বাইতুন নূর জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ সাইফুল ইসলাম পবিত্র কুরআনুল করীম থেকে তিলাওয়াত ও বাংলা অনুবাদ পাঠ করেন।
ছিরু মিয়ার পূর্বের নিউজঃ গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে গোপালগঞ্জে জেলা পর্যায়ের দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা

সম্মেলনে স্বাগত বক্তব্য প্রদান করেন গোপালগঞ্জ ইসলামীক ফাউন্ডেশনের উপ-পরিচালক আবু ওবায়দা মোহাম্মদ মাস-উ-দুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপার মোঃ হাবীবুল্লাহ,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ আশ্রাফুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম তারেক সুলতান,জেলা নির্বাচন অফিসার মোঃ অলিউল ইসলাম।খতিব ও ইমামদের পক্ষ থেকে বক্তব্য দেন গোপালগঞ্জ জেলা মডেল মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ওয়ালিউল্লাহ। গোপালগঞ্জ জেলা কালচারাল অফিসার ফারহান কবীর সিফাত–এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সম্মেলনে জেলার প্রায় ৮ শতাধিক ইমাম ও আলেম অংশগ্রহণ করেন।
ছিরু মিয়ার পূর্বের নিউজঃ গোপালগঞ্জ সদর উপজেলার গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ সুপার

এ সময় আরও উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা ইমাম প্রশিক্ষণ একাডেমির উপ-পরিচালক আরিফুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ সুলাইমান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আতাউর রহমান, গোপালগঞ্জ এস কে আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ ড. আবু সাঈদ মোঃ আব্দুল্লাহ, কোর্ট জামে মসজিদ ও মাদ্রাসার মুহতামিম মুফতী হাফিজুর রহমান, গোপালগঞ্জ জেলা ইমাম সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুনসহ জেলার বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে বক্তারা গণভোটে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে ধর্মীয় নেতৃবৃন্দের ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, গণভোট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ রাষ্ট্র ও সমাজের ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি বলেন, ইমাম ও ধর্মীয় নেতৃবৃন্দ সমাজে আস্থা ও নৈতিকতার প্রতীক হিসেবে গণভোটের ইতিবাচক বার্তা ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখতে পারেন। অনুষ্ঠান শেষে মডেল মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা হাফেজ মুফতী ওয়ালিউল্লাহ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

গণভোটে জনসচেতনতা বৃদ্ধিতে গোপালগঞ্জে জেলা পর্যায়ের ইমাম সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত