নজর বিডি
প্রকাশ : বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত শহীদ র‍্যাব কর্মকর্তা মোতালেব

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

নিহতের মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। অলিপুর ভূঁইয়া পাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে র‍্যাব-১১-এর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোজাহিদ হোসেন, কর্নেল নাজমুল হাসান, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, র‍্যাব-১১-এর সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেনসহ বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মৃত আবদুল খালেক ভূঁইয়ার ছেলে। ৮ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবারের সদস্যদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

নিহতের বড় ভাই আমির হোসেন সর্দার বলেন, "মোতালেব ছোটবেলা থেকেই অত্যন্ত সাহসী ও মেধাবী ছিল। সে জীবন দিয়ে প্রমাণ করে গেল তার মধ্যে কতটা দেশপ্রেম ছিল।"

র‍্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, "দায়িত্ব পালনকালে এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। দেশপ্রেমের এ দৃষ্টান্ত চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা সবসময় এই পরিবারের পাশে থাকব।"

মোতালেব হোসেন ১৯৯৩ সালে বিজিবিতে যোগদান করেন এবং দুই বছর আগে র‍্যাবে ডেপুটেশনে আসেন। গত সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে একটি আভিযানিক কার্যক্রম চলাকালে সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে মোতালেব হোসেন নিহত হন এবং আরও ৩ জন র‍্যাব সদস্য আহত হন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

কুমিল্লায় রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত শহীদ র‍্যাব কর্মকর্তা মোতালেব

প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের বর্বরোচিত হামলায় নিহত র‍্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভূঁইয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার আদর্শ সদর উপজেলার কালিরবাজার ইউনিয়নের অলিপুর গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়।

নিহতের মরদেহ গ্রামে পৌঁছালে সেখানে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়। অলিপুর ভূঁইয়া পাড়া ঈদগাহ মাঠে জানাজা শেষে র‍্যাব-১১-এর পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজায় সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল মোজাহিদ হোসেন, কর্নেল নাজমুল হাসান, কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান, র‍্যাব-১১-এর সিইও লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেনসহ বিজিবি ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

নিহত মোতালেব হোসেন ভূঁইয়া মৃত আবদুল খালেক ভূঁইয়ার ছেলে। ৮ ভাই ও ৩ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। পরিবারের সদস্যদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে।

নিহতের বড় ভাই আমির হোসেন সর্দার বলেন, "মোতালেব ছোটবেলা থেকেই অত্যন্ত সাহসী ও মেধাবী ছিল। সে জীবন দিয়ে প্রমাণ করে গেল তার মধ্যে কতটা দেশপ্রেম ছিল।"

র‍্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বলেন, "দায়িত্ব পালনকালে এমন মৃত্যু অত্যন্ত দুঃখজনক। দেশপ্রেমের এ দৃষ্টান্ত চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা সবসময় এই পরিবারের পাশে থাকব।"

মোতালেব হোসেন ১৯৯৩ সালে বিজিবিতে যোগদান করেন এবং দুই বছর আগে র‍্যাবে ডেপুটেশনে আসেন। গত সোমবার সন্ধ্যায় সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে একটি আভিযানিক কার্যক্রম চলাকালে সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের ওপর হামলা চালায়। এতে মোতালেব হোসেন নিহত হন এবং আরও ৩ জন র‍্যাব সদস্য আহত হন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত