ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদির পরিবারের জন্য বড় ধরনের আর্থিক সহায়তা ও আবাসনের ব্যবস্থা নিশ্চিত করেছে সরকার।
ঢাকার লালমাটিয়ায় একটি সুসজ্জিত ফ্ল্যাট বরাদ্দের পাশাপাশি জীবন-জীবিকা নির্বাহের জন্য আরও এক কোটি টাকা অনুদান দেওয়া হচ্ছে।
বুধবার (২১ জানুয়ারি) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন।
আবাসন: রাজধানীর লালমাটিয়ার সরকারি 'দোয়েল টাওয়ারে' ১২১৫ বর্গফুটের একটি ফ্ল্যাট কেনা ও সুসজ্জিত করার জন্য গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
নগদ অনুদান: অর্থ উপদেষ্টা জানান, হাদির পরিবারকে জীবন-জীবিকা নির্বাহের জন্য প্রধান উপদেষ্টার ফান্ড থেকে ১ কোটি টাকা প্রদান করা হবে।
পূর্ববর্তী সহায়তা: এর আগে হাদির ভাইকে যুক্তরাজ্যের বার্মিংহামে বাংলাদেশের সহকারী হাইকমিশনে দ্বিতীয় সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের চলতি ২০২৫–২৬ অর্থবছরের বাজেট থেকে ফ্ল্যাট বাবদ এই খরচ নির্বাহ করা হবে। অর্থ বিভাগ হাদির স্ত্রী ও সন্তানের পরিচয় নিশ্চিত হওয়ার শর্তে এই অনুদান প্রস্তাব অনুমোদন করেছে। শর্তানুযায়ী, বরাদ্দের অব্যয়িত অর্থ আগামী ৩০ জুনের মধ্যে সরকারি কোষাগারে জমা দিতে হবে।
হাদির পরিবারকে অতিরিক্ত সুবিধা দেওয়ার কারণ সংক্রান্ত সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা বলেন, "এটি আমাকে জিজ্ঞাসা করে লাভ নেই।" এছাড়া চালের দাম বৃদ্ধি সংক্রান্ত বাণিজ্য উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তিনি কোনো উত্তর দেননি।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন