নজর বিডি

সব ভোটকেন্দ্রে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ জ্বালানি উপদেষ্টার

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

আগামী এক সপ্তাহের মধ্যে সব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ অথবা বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে রমজান, নির্বাচন এবং গ্রীষ্ম মৌসুমের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপদেষ্টা নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রদান করেন:

যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে দ্রুত সংযোগ প্রদান করতে হবে।

দুর্গম এলাকায় যেখানে গ্রিড সংযোগ সম্ভব নয়, সেখানে জেনারেটর বা সৌর বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে।

সম্ভাব্য লোডশেডিং মোকাবিলায় পর্যাপ্ত মোবাইল ভ্যান, ডিজেল ও জেনারেটর প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সেন্ট্রাল ও লোকাল মনিটরিং টিম এবং নির্দিষ্ট ফোকাল পয়েন্ট সার্বক্ষণিক কাজ করবে।

বিপিডিবি চেয়ারম্যান রেজাউল করিম জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। পল্লী বিদ্যুতের বিশেষ টিমগুলো কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সচল রাখতে মাঠ পর্যায়ে নজরদারি করবে।

আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এসির ব্যবহার সীমিত রাখা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করার জন্য ব্যবসায়ী ও নাগরিকদের প্রতি সভায় অনুরোধ জানানো হয়েছে। এছাড়া শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বানও জানান উপদেষ্টা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সব ভোটকেন্দ্রে এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ নিশ্চিতের নির্দেশ জ্বালানি উপদেষ্টার

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের প্রতিটি ভোটকেন্দ্রে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে কঠোর নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ফাওজুল কবির খান।

আগামী এক সপ্তাহের মধ্যে সব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ অথবা বিকল্প বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি।

বুধবার (২১ জানুয়ারি) বিদ্যুৎ ভবনে রমজান, নির্বাচন এবং গ্রীষ্ম মৌসুমের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপদেষ্টা নিম্নোক্ত নির্দেশনাগুলো প্রদান করেন:

যেসব কেন্দ্রে বিদ্যুৎ সংযোগ নেই, সেখানে দ্রুত সংযোগ প্রদান করতে হবে।

দুর্গম এলাকায় যেখানে গ্রিড সংযোগ সম্ভব নয়, সেখানে জেনারেটর বা সৌর বিদ্যুতের ব্যবস্থা রাখতে হবে।

সম্ভাব্য লোডশেডিং মোকাবিলায় পর্যাপ্ত মোবাইল ভ্যান, ডিজেল ও জেনারেটর প্রস্তুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে সেন্ট্রাল ও লোকাল মনিটরিং টিম এবং নির্দিষ্ট ফোকাল পয়েন্ট সার্বক্ষণিক কাজ করবে।

বিপিডিবি চেয়ারম্যান রেজাউল করিম জানান, জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রতিটি ভোটকেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। পল্লী বিদ্যুতের বিশেষ টিমগুলো কেন্দ্রগুলোতে বিদ্যুৎ সচল রাখতে মাঠ পর্যায়ে নজরদারি করবে।

আসন্ন রমজান মাসে বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে এসির ব্যবহার সীমিত রাখা এবং অপ্রয়োজনীয় আলোকসজ্জা না করার জন্য ব্যবসায়ী ও নাগরিকদের প্রতি সভায় অনুরোধ জানানো হয়েছে। এছাড়া শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার আহ্বানও জানান উপদেষ্টা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত