নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২২ জানুয়ারি ২০২৬

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের মালামালের মার্কেটে ভয়াবহ আগুন: পুড়েছে ১২ দোকান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে লাগা এই আগুনে অন্তত ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁও পাম্প সংলগ্ন ওই মার্কেটের একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের দোকানগুলোতে থাকা পুরাতন জাহাজের দামী যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি এবং চট্টগ্রাম নগরীর বায়েজিদ স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রাণান্ত চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং নিরাপত্তা স্বার্থে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন জানান, “প্রাথমিকভাবে ১০ থেকে ১২টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ওয়েল্ডিং থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানালেও তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।” তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সীতাকুণ্ডে শিপ ব্রেকিং ইয়ার্ডের মালামালের মার্কেটে ভয়াবহ আগুন: পুড়েছে ১২ দোকান

প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

featured Image

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের মাদামবিবিরহাট এলাকায় পুরাতন জাহাজের মালামাল বিক্রির একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে লাগা এই আগুনে অন্তত ১২টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সোনারগাঁও পাম্প সংলগ্ন ওই মার্কেটের একটি দোকানে ওয়েল্ডিংয়ের কাজ করার সময় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে এবং পাশের দোকানগুলোতে থাকা পুরাতন জাহাজের দামী যন্ত্রাংশ ও অন্যান্য মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি এবং চট্টগ্রাম নগরীর বায়েজিদ স্টেশনের তিনটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার প্রাণান্ত চেষ্টায় রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের ঘটনায় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং নিরাপত্তা স্বার্থে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কুমিরা ফায়ার সার্ভিসের কর্মকর্তা আল মামুন জানান, “প্রাথমিকভাবে ১০ থেকে ১২টি দোকান পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। ওয়েল্ডিং থেকে আগুনের সূত্রপাত বলে স্থানীয়রা জানালেও তদন্ত শেষে প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির চূড়ান্ত পরিমাণ নিশ্চিত হওয়া যাবে।” তবে এ ঘটনায় কোনো প্রাণহানি বা গুরুতর হতাহতের খবর পাওয়া যায়নি।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত