ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতীক বরাদ্দের পর আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে মাঠের প্রচার-প্রচারণা। প্রার্থীরা আজ সকাল থেকেই ভোটারদের দ্বারে দ্বারে যাবেন।
এই প্রচার কার্যক্রম চলবে আগামী ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত। এরপর ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ভোটগ্রহণ ও গণভোট।
বিএনপি: প্রচারণার প্রথম দিনেই বড় শো-ডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সমাবেশের মাধ্যমে দলটির প্রচার কার্যক্রম শুরু হবে। প্রথম দিনের কর্মসূচিতে দলটির চেয়ারম্যান তারেক রহমান সিলেটসহ মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নরসিংদী ও নারায়ণগঞ্জের আড়াইহাজার—এই সাত জেলার সমাবেশে অংশ নেবেন।
জামায়াতে ইসলামী, ঢাকা-১৫ আসনের অন্তর্ভুক্ত মিরপুর আদর্শ স্কুল মাঠে আজ দুপুরে নির্বাচনী জনসভার আয়োজন করেছে দলটি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন দলের আমির শফিকুর রহমান। এছাড়া ১০-দলীয় জোটের শীর্ষ নেতারাও সেখানে উপস্থিত থাকবেন।
জাতীয় নাগরিক পার্টি (এনসপি), আজ সকাল সাড়ে ১০টায় ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন নেতার সমাধি ও শহীদ ওসমান হাদির কবর জিয়ারতের মাধ্যমে প্রচার শুরু করবে এনসপি। দলটির আহ্বায়ক নাহিদ ইসলামসহ কেন্দ্রীয় নেতারা এই কর্মসূচিতে অংশ নেবেন।
সিপিবি, সকাল ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে রাজপথের প্রচারণা শুরু করবে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।
গণসংহতি আন্দোলন, দলটির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সকাল ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের চরলহনিয়ায় বাবার কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে 'মাথাল' প্রতীকের প্রচার শুরু করবেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ৩০০ সংসদীয় আসনে প্রাথমিকভাবে ২ হাজার ৮৫ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই ও আপিল শুনানি শেষে গতকাল প্রতীক বরাদ্দের দিনে ১ হাজার ৯৬৭ জন প্রার্থী চূড়ান্তভাবে মাঠে থাকলেন। তবে পাবনা-১ ও পাবনা-২ আসনে নতুন তফসিল ঘোষণার কারণে এই সংখ্যায় কিছুটা পরিবর্তন আসবে।
নির্বাচন কমিশনের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি মানানো এবং একটি শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন