খুলনা-৫ (ডুমুরিয়া-ফুলতলা) আসনকে একটি উন্নত, দুর্নীতিমুক্ত ও শান্তিপূর্ণ অঞ্চলে রূপান্তর করতে সাধারণ মানুষের সম্মিলিত সমর্থন ও দোয়া চেয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আলী আসগার লবি।
তিনি বলেন, "আমি আপনাদেরই একজন। ব্যবসায়ী সমাজ, শ্রমজীবী মানুষ এবং সাধারণ জনগণের অধিকার রক্ষাই আমার রাজনীতির মূল লক্ষ্য।"
শুক্রবার (২৩ জানুয়ারি) খর্নিয়া বাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে পালপাড়া রাধা গোবিন্দ মন্দিরে স্থানীয়দের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে আলী আসগার লবি তাঁর ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, নির্বাচিত হলে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি, বাজার ব্যবস্থাপনার আধুনিকায়ন, সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং তরুণদের কর্মসংস্থানের জন্য বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণ করবেন।
তিনি আরও বলেন, "অতীতে যখনই সুষ্ঠু নির্বাচন হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, তখনই বিপুল ভোটে বিএনপিকে ক্ষমতায় বসিয়েছে। ইনশাআল্লাহ, এবারও নিরপেক্ষ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এসে মানুষের স্বপ্ন পূরণ করবে। আমাদের নেতা তারেক রহমান দেশের মাটিতে পা রেখেই তাঁর সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছেন— 'আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি'।"
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের আহবায়ক ইবাদুল হক রুবায়েদ, আবুল হোসেন সরদার, শেখ শহিনুর রহমান, শফিকুল ইসলাম জোয়ার্দ্দার, শেখ আশরাফ হোসেন, শেখ রেজওয়ান হোসেন, শেখ আব্দুল মান্নান, বিএনপি নেতা শেখ ইকবাল হোসেন, কাজী মিজানুর রহমান, রফিকুল ইসলাম শুকুর, শেখ আব্দুস সালাম, জাহাঙ্গীর হোসেন খোকা, শেখ আনোয়ার হোসেন, ফখরুল ইসলাম, মোহাম্মদ আলী, চয়ন শরীফ, শাহেদ আহমেদ, বাপ্পি পলাশ, মোল্লা সুলাইমান হোসেন, শেখ নাসির উদ্দিন, আলমগীর হোসেন, সাইফুল্লাহ তারেক প্রমুখ।
সভায় ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সাধারণ ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত সাধারণ মানুষ সরাসরি আলী আসগার লবির সঙ্গে কথা বলার সুযোগ পান এবং তাদের দাবিদাওয়া তুলে ধরে তাঁর প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা-৫ আসনে আলী আসগার লবির নির্বাচনী প্রচারণা দিন দিন আরও বেগবান হচ্ছে। ধারাবাহিক জনসংযোগ ও মতবিনিময় সভার মাধ্যমে তিনি সাধারণ মানুষের আস্থার প্রতীক হয়ে উঠছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন