নজর বিডি
প্রকাশ : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

জিয়া পরিবারকে নিয়ে 'কুরুচিপূর্ণ' মন্তব্য: আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ এবং অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল আলীম নামে এক আইনজীবী।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মখলেসুর রহমান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ঘটনার তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের আদেশ দেয় আদালত।

মামলার বাদী আব্দুল আলীম জানান, সম্প্রতি এক বক্তব্যে আমির হামজা জিয়া পরিবারের সদস্যদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অ্যাডভোকেট সর্দার মিল্টন বলেন: "আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী ও তার সন্তানকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি যদি জনসম্মুখে ক্ষমা না চান, তবে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"

বাদিপক্ষ আশা প্রকাশ করেছেন যে, আইনের মাধ্যমে এই মানহানিকর বক্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জিয়া পরিবারকে নিয়ে 'কুরুচিপূর্ণ' মন্তব্য: আমির হামজার বিরুদ্ধে ঝিনাইদহে মামলা

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ এবং অশালীন মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ সদর আমলি আদালতে মামলাটি দায়ের করেন অ্যাডভোকেট আব্দুল আলীম নামে এক আইনজীবী।

মামলাটি আমলে নিয়ে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মখলেসুর রহমান বিষয়টি তদন্তের নির্দেশ দিয়েছেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ঘটনার তদন্ত করে দ্রুত প্রতিবেদন দাখিলের আদেশ দেয় আদালত।

মামলার বাদী আব্দুল আলীম জানান, সম্প্রতি এক বক্তব্যে আমির হামজা জিয়া পরিবারের সদস্যদের নিয়ে অত্যন্ত আপত্তিকর মন্তব্য করেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে জিয়া পরিবারের সম্মান ক্ষুণ্ণ হওয়ার পাশাপাশি বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

অ্যাডভোকেট সর্দার মিল্টন বলেন: "আমির হামজা সাবেক প্রধানমন্ত্রী ও তার সন্তানকে নিয়ে যে ভাষায় কথা বলেছেন, তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমরা এর তীব্র নিন্দা জানাই। তিনি যদি জনসম্মুখে ক্ষমা না চান, তবে আইনানুগ ব্যবস্থার পাশাপাশি কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।"

বাদিপক্ষ আশা প্রকাশ করেছেন যে, আইনের মাধ্যমে এই মানহানিকর বক্তব্যের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত