নজর বিডি
প্রকাশ : রোববার, ২৫ জানুয়ারি ২০২৬

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন— রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই (EEE) বিভাগের শিক্ষার্থী শান্ত ইসলাম। শান্ত ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া নিহত অন্য দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ (৪০), যাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহতদের মধ্যে দুই শিশুসহ মোট ছয়জনকে রামেক হাসপাতালের ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মুকুল হোসেন (৩৫), মোজাম্মেল হক (৫০), রিফাত হোসেন (৩০), রুহুল আমিন (৪০), এবং দুই অজ্ঞাতপরিচয় শিশু।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অটোরিকশাটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিক্ষার্থী শান্তর মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুই যাত্রী মারা যান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

রাজশাহীতে বাস-অটোরিকশা সংঘর্ষে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ নিহত ৩

প্রকাশের তারিখ : ২৫ জানুয়ারি ২০২৬

featured Image

রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পুঠিয়ার পোল্লাপুকুর এলাকায় রাজশাহী-নাটোর মহাসড়কে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তিনি হলেন— রাজশাহীর বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রিপল-ই (EEE) বিভাগের শিক্ষার্থী শান্ত ইসলাম। শান্ত ঘটনাস্থলেই প্রাণ হারান। এছাড়া নিহত অন্য দুজনের মধ্যে একজন নারী ও একজন পুরুষ (৪০), যাদের পরিচয় এখনো পাওয়া যায়নি। তাদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহতদের মধ্যে দুই শিশুসহ মোট ছয়জনকে রামেক হাসপাতালের ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন, মুকুল হোসেন (৩৫), মোজাম্মেল হক (৫০), রিফাত হোসেন (৩০), রুহুল আমিন (৪০), এবং দুই অজ্ঞাতপরিচয় শিশু।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, অটোরিকশাটি পুঠিয়ার দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস অটোরিকশাটিকে সামনে থেকে ধাক্কা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই শিক্ষার্থী শান্তর মৃত্যু হয় এবং হাসপাতালে নেওয়ার পথে আরও দুই যাত্রী মারা যান।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয়রা রাজশাহী-নাটোর মহাসড়ক অবরোধ করেন। এতে সড়কের উভয় পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত