কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। এছাড়াও জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা কর্মশালায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচনী দায়িত্ব পালনের সময় আইনানুগ পদ্ধতি অনুসরণ, নিরপেক্ষতা বজায় রাখা এবং যে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা রোধে দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি আরও বলেন, ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য প্রতিটি ভোটকেন্দ্রে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ ইকবাল হোসেন বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ভোটগ্রহণ কার্যক্রম পরিচালনা এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি জোর দেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ প্রক্রিয়া, ভোট গণনা, ফলাফল প্রেরণসহ নির্বাচন পরিচালনার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক সম্পর্কে বিস্তারিত আলোচনা ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।
কর্মশালার মাধ্যমে ভোটগ্রহণকারী কর্মকর্তারা নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়ে আরও দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করবেন বলে আয়োজকরা আশা প্রকাশ করেন। 
শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন