চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮ কক্ষ বিশিষ্ট একটি কাঁচা বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ১নং ওয়ার্ডের চৌধুরী বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে চৌধুরী বাড়ির বাসিন্দা নুরু সফা, বদরুজ্জামান, আহমদ ছফা ও মমতাজ উদ্দিনের মালিকানাধীন আটকক্ষ বিশিষ্ট একচালা কাঁচা বসতঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা সর্বত্র ছড়িয়ে পড়ে। এতে ঘরের ভেতর থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় মালামাল ও নগদ টাকাসহ সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে বাঁশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই ঘরটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়।
বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান জানান, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাটির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথেই আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, ফলে পার্শ্ববর্তী ঘরগুলো রক্ষা পেয়েছে।"
ভুক্তভোগী পরিবারগুলো এই আকস্মিক দুর্যোগে নিঃস্ব হয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন। স্থানীয় জনপ্রতিনিধিদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন