২৬ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে চারটায় উত্তরা আজমপুর কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রাজলক্ষী হয়ে শহীদ মুগ্ধ মঞ্চে গিয়ে শেষ হয়। এতে নেতৃত্ব দেন জোটপ্রার্থী আরিফুল ইসলাম।
মিছিলে বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, জাতীয় নাগরিক পার্টি এবং জুলাই আন্দোলনের সক্রিয় সদস্যসহ ১১ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
মিছিল শেষে শহীদ মুগ্ধ মঞ্চে বক্তব্যে আরিফুল ইসলাম বলেন, “ঢাকা-১৮ আসনে ১১ দলীয় ঐক্যজোটের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, তা দেখে বিএনপি নেতাকর্মীরা ভীত হয়ে পড়েছে। তাই তারা কাপুরুষের মতো আমাদের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। আমরা দমে যাওয়ার পাত্র নই—১২ তারিখ ব্যালটেই জনগণ এর জবাব দেবে।”
এ সময় জামায়াতে ইসলামী নেতা অধ্যক্ষ আশরাফুল হক বলেন, “ঢাকা-১৮ আসনে আমরা ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ আছি। এখানে কোনো সন্ত্রাস ও চাঁদাবাজির ঠাঁই হবে না।”
‘ইনসাফের যাত্রা’ কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস নেতা মাওলানা সাইফুদ্দিন খন্দকার, নিয়ামতুল্লাহ আমিনসহ অন্যান্য নেতৃবৃন্দ। তারা সবাই জোটপ্রার্থী আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন