নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

স্ত্রীদের বিশ্রামে রেখে রান্নায় ব্যস্ত স্বামীরা

পরিবারে নারীদের কাজের মূল্যায়ন ও জেন্ডার সমতা নিশ্চিত করার লক্ষ্যে বরগুনায় অনুষ্ঠিত হলো এক অনন্য আয়োজন। যেখানে পরিবারের কর্তারা (স্বামীরা) হাতা-খুন্তি হাতে রান্নায় ব্যস্ত ছিলেন, আর তাদের স্ত্রীরা আয় আয়েশে বসে সেই দৃশ্য উপভোগ করেছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের লেমুয়া পি কে মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেসরকারি উন্নয়ন সংস্থা 'জাগো নারী' এই ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতায় মোট ২১টি পরিবারের ২১ জন পুরুষ অংশগ্রহণ করেন। সরেজমিনে দেখা যায়, কেউ শিলপাটায় পেঁয়াজ বাটছেন, কেউ মাংস কাটছেন, আবার কেউ চুলায় আগুন দিচ্ছেন। পুরো আয়োজনে নারীদের কোনো সাহায্য ছাড়াই পুরুষরা রান্নার সব কাজ সম্পন্ন করেন।

রান্না করতে নেমে পুরুষদের অনেকেই প্রথমবারের মতো অনুভব করেছেন রান্নাঘরের কষ্ট। প্রতিযোগী রাসেল হোসেন বলেন:

"বাড়িতে মা বা স্ত্রী রান্না করেন, কিন্তু এতে যে এতো পরিশ্রম তা আজ বুঝতে পারলাম। ছোটখাটো ভুলের জন্য আমরা অনেক সময় তাদের বকাঝকা করি, যা একদমই উচিত নয়।"

অন্যদিকে, দর্শক ও অংশগ্রহণকারী নারীরা এই উদ্যোগে দারুণ খুশি। মোসা. শিউলি নামে এক নারী বলেন, পুরুষরা যখন নিজেরা রান্না করবেন, তখনই তারা বুঝবেন প্রতিদিন আমাদের কতটা ধকল সইতে হয়।

'জাগো নারী'র পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজে নারী-পুরুষের কাজের যে বিভাজন রয়েছে তা দূর করতেই এই উদ্যোগ।

শুক্লা মুখার্জ্জী (প্রোগ্রাম ম্যানেজার) তিনি বলেন, এর মূল লক্ষ্য হলো নারী ও পুরুষের সমতা ও ক্ষমতায়ন সম্পর্কে সচেতন করা।

গোলাম মোস্তফা (প্রোগ্রাম ডিরেক্টর) তিনি জানান, জন্ম থেকেই আমরা দেখে আসছি ঘরের কাজ শুধু নারীরাই করেন। এই ধারণার পরিবর্তন এবং পুরুষদের ঘরের কাজে সংবেদনশীল করতেই এই বার্তা দেওয়া হয়েছে।

এই ব্যতিক্রমী প্রতিযোগিতা দেখতে স্থানীয় লেমুয়া এলাকায় উৎসুক মানুষের ভিড় জমেছিল। অনেকে এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

স্ত্রীদের বিশ্রামে রেখে রান্নায় ব্যস্ত স্বামীরা

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত