নজর বিডি
প্রকাশ : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি ২০২৬

আশুলিয়ায় সরকারি চাল ও আটা বিক্রি: ২ দোকানিকে দেড় লাখ টাকা জরিমানা

সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল আল আমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা...

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা) | 

সাভারের আশুলিয়ায় খাদ্য অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই সরকারি চাল ও আটা মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা কমপ্লেক্স মার্কেটে এই অভিযান পরিচালিত হয়। সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সেনা মার্কেটের নিচ তলার দুটি দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে জব্দ করা হয়, সেকেন্দার আলীর দোকান: ১৫০ বস্তা সরকারি চাল। (জরিমানা: ১ লাখ টাকা) রফিকুল ইসলামের দোকান: ৩২ বস্তা সরকারি আটা। (জরিমানা: ৫০ হাজার টাকা)

ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন জানান, লাইসেন্স না থাকা এবং সরকারি খাদ্যদ্রব্য অবৈধভাবে বিক্রির অপরাধে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আশুলিয়ায় সরকারি চাল ও আটা বিক্রি: ২ দোকানিকে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ২৯ জানুয়ারি ২০২৬

featured Image

সাভার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাল আল আমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা...

নিজস্ব প্রতিবেদক, সাভার (ঢাকা) | 

সাভারের আশুলিয়ায় খাদ্য অধিদপ্তরের লাইসেন্স ছাড়াই সরকারি চাল ও আটা মজুত ও বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার নবীনগর সেনা কমপ্লেক্স মার্কেটে এই অভিযান পরিচালিত হয়। সাভারের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিনের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে সেনা মার্কেটের নিচ তলার দুটি দোকানে তল্লাশি চালানো হয়। অভিযানে জব্দ করা হয়, সেকেন্দার আলীর দোকান: ১৫০ বস্তা সরকারি চাল। (জরিমানা: ১ লাখ টাকা) রফিকুল ইসলামের দোকান: ৩২ বস্তা সরকারি আটা। (জরিমানা: ৫০ হাজার টাকা)

ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল আমিন জানান, লাইসেন্স না থাকা এবং সরকারি খাদ্যদ্রব্য অবৈধভাবে বিক্রির অপরাধে এই অর্থদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত