নজর বিডি
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ ভ্যানযাত্রী নিহত

নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জেলা প্রতিনিধি, নওগাঁ ।

নওগাঁর মহাদেবপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার্জার ভ্যানের ৫ জন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় একটি দ্রুতগামী ডাম্প ট্রাক ভ্যানটিকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে পাঠকাঠি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

নিহতরা সবাই মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপূর এলাকার বাসিন্দা। তারা হলেন: ১. বীরেন পাহান (৩৫), পিতা- মৃত কোকো পাহান। ২. উজ্জল পাহান (৩৮), পিতা- মৃত নরেন পাহান। ৩. বিপুল পাহান (২৫), পিতা- ঝটু পাহান। ৪. সঞ্জু উড়াও (৪৫), পিতা- মৃত মাংরা উড়াও। ৫. বিপ্লব পাহান (২২), পিতা- ঝটু পাহান।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে হাসপাতালে তিনজনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছিল। দুর্ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ৫ ভ্যানযাত্রী নিহত

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image
নওগাঁর মহাদেবপুরে ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত হয়েছেন। শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জেলা প্রতিনিধি, নওগাঁ ।

নওগাঁর মহাদেবপুরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চার্জার ভ্যানের ৫ জন যাত্রী নিহত হয়েছেন।

শনিবার (৩১ জানুয়ারি) ভোরে উপজেলার পাঠকাঠি এলাকায় একটি দ্রুতগামী ডাম্প ট্রাক ভ্যানটিকে চাপা দিলে এই হতাহতের ঘটনা ঘটে।

মহাদেবপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আবুল কাসেম জানান, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে পাঠকাঠি এলাকায় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা ভ্যানটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। স্থানীয়রা ও ফায়ার সার্ভিস কর্মীরা তিনজনকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।

নিহতরা সবাই মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের নূরপূর এলাকার বাসিন্দা। তারা হলেন: ১. বীরেন পাহান (৩৫), পিতা- মৃত কোকো পাহান। ২. উজ্জল পাহান (৩৮), পিতা- মৃত নরেন পাহান। ৩. বিপুল পাহান (২৫), পিতা- ঝটু পাহান। ৪. সঞ্জু উড়াও (৪৫), পিতা- মৃত মাংরা উড়াও। ৫. বিপ্লব পাহান (২২), পিতা- ঝটু পাহান।

মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. ইমরুল কায়েস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোরে হাসপাতালে তিনজনকে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় আনা হয়েছিল। দুর্ঘটনায় মোট ৫ জনের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।

দুর্ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত