নতুন এই কমিটিতে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মো. জিল্লুর রহমানকে আহ্বায়ক এবং মো. আশরাফুল বিশ্বাসকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে
জান্নাতুল বিশ্বাস, নড়াইল:
নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়ন শাখা বিএনপি’র বর্তমান কমিটি বিলুপ্ত করে ৫১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন এই কমিটিতে সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি মো. জিল্লুর রহমানকে আহ্বায়ক এবং মো. আশরাফুল বিশ্বাসকে সদস্য সচিব মনোনীত করা হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকালে লোহাগড়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে শুক্রবার রাতে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এইচ হেমায়েত হোসেন ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. টিপু সুলতান এই কমিটির অনুমোদন দেন।
নতুন কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে রয়েছেন মো. উজ্জ্বল মোল্যা, মো. খোকন খান, মো. শুকুর বিশ্বাস, রবিউল ইসলাম, গোলাম মোস্তফা, ওলিয়ার রহমান, মাসুদুর রহমান, নজির মোল্যা ও হুমায়ন বিশ্বাস। ৫১ সদস্যের এই কমিটিতে তৃণমূলের ত্যাগী নেতাকর্মীদের সমন্বয় করা হয়েছে।
দলীয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিগত দিনে ধানের শীষ প্রতীকের বিপক্ষে কাজ করা এবং কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পূর্বের কমিটি বিলুপ্ত করা হয়েছে। দলের সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি এবং আসন্ন কার্যক্রমকে বেগবান করতেই এই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য, নবনির্বাচিত সদস্য সচিব মো. আশরাফুল বিশ্বাস এর আগে নলদী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক এবং লোহাগড়া উপজেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন