নজর বিডি
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

নড়াইল-২ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস: ভোটের মাঠে ৮ প্রার্থী

সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের নির্বাচনে এই আসনে একটি হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে...

জান্নাতুল বিশ্বাস, নড়াইল:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নড়াইল-২ (লোহাগড়া ও সদর আংশিক) আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে। শহর থেকে গ্রাম—সর্বত্রই এখন প্রার্থীদের পদচারণা আর গণসংযোগে মুখর।

সাধারণ ভোটার ও রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, এবারের নির্বাচনে এই আসনে একটি হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা তৈরি হয়েছে।

শুরুতে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও খেলাফত মজলিসের মাওলানা আব্দুল হান্নান সরদার প্রার্থিতা প্রত্যাহার করায় বর্তমানে ৮ জন প্রার্থী ভোটের মাঠে সক্রিয় রয়েছেন। তারা হলেন: এ জেড এম ফরিদুজ্জামান ফরহাদ: বিএনপি (ধানের শীষ) আতাউর রহমান বাচ্চু: জামায়াতে ইসলামী (দাঁড়িপাল্লা) মো. মনিরুল ইসলাম: স্বতন্ত্র/সদ্য বহিষ্কৃত বিএনপি নেতা (কলস) অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম: ইসলামী আন্দোলন (হাতপাখা) খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ: জাতীয় পার্টি (লাঙ্গল) লায়ন নূর ইসলাম: গণ অধিকার পরিষদ (ট্রাক) মো. শোয়েব আলী: বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (ছড়ি) মোছা. ফরিদা ইয়াসমিন: স্বতন্ত্র (জাহাজ)

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, বিএনপি মনোনীত প্রার্থী ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াত প্রার্থী আতাউর রহমান বাচ্চু এবং স্বতন্ত্র প্রার্থী (বিএনপির বিদ্রোহী) মনিরুল ইসলামের মধ্যে মূল লড়াই হওয়ার সম্ভাবনা বেশি।

তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম স্বতন্ত্র প্রার্থী হওয়ায় নড়াইল বিএনপিতে বড় ধরনের বিভক্তি দেখা দিয়েছে। তাকে সমর্থন করায় লোহাগড়া ও সদর উপজেলার শীর্ষস্থানীয় ৬ জন নেতাকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় বিএনপি। এই অভ্যন্তরীণ কোন্দল ভোটের ফলে বড় প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।

লোহাগড়া উপজেলা এবং নড়াইল সদরের আংশিক এলাকা নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার ৩ লাখ ৮৬ হাজার ১৬৪ জন। যার মধ্যে নারী ভোটারের সংখ্যা (১,৯৬,০৩২ জন) পুরুষ ভোটারের (১,৯০,১২৮ জন) চেয়ে কিছুটা বেশি।

আসনটির অতীত ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এখানে কখনোই কোনো নির্দিষ্ট দলের একচ্ছত্র আধিপত্য থাকেনি। জাতীয় পার্টি, আওয়ামী লীগ এবং বিএনপি—সব দলই বিভিন্ন সময়ে এখানে জয়লাভ করেছে। তবে গত তিনটি নির্বাচনে আসনটি আওয়ামী লীগ ও তাদের জোটসঙ্গীদের দখলে ছিল। এবার পরিবর্তিত পরিস্থিতিতে ভোটাররা কাকে বেছে নেবেন, তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।

আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট যুদ্ধের মাধ্যমেই নির্ধারিত হবে নড়াইল-২ আসনের আগামীর কাণ্ডারি কে হচ্ছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইল-২ আসনে ত্রিমুখী লড়াইয়ের আভাস: ভোটের মাঠে ৮ প্রার্থী

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত