নজর বিডি
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

বিএনপি ক্ষমতায় আসলে নারীদের জন্য 'ফ্যামিলি কার্ড' দেওয়া হবে: সাবরিনা আহমেদ

বিএনপি সরকার গঠন করলে তৃণমূল পর্যায়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী।

বিএনপি সরকার গঠন করলে তৃণমূলের নারীদের স্বাবলম্বী করতে 'ফ্যামিলি কার্ড' প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন লেখক, গবেষক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী সাবরিনা বিনতে আহমেদ।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে কহলদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক নির্বাচনী কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবরিনা আহমেদ বলেন, "নারীদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দেবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে।"

তিনি মহিলাদলের নেতাকর্মীদের সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ঘরে গিয়ে মানুষকে ভোটের গুরুত্ব বোঝাতে হবে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বাটিকামারী ইউনিয়ন মহিলাদলের সভাপতি লুবনা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রুপা লতা মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলাদলের সভানেত্রী জহুরা বেগম।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল ফকির, বিএনপি নেতা শাহ সিরাজদৌলা বাবু ফকির, সমাজসেবী কাজী মিজানুর রহমান, রুশনি কুরাইশি, মিঠু মোল্যা, তাহমিনা শারমিন রিতা, রুবাইনা রাখি রোজি, উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক মমতাজ বেগম, শ্রমিকদল নেতা মেহেদী হাসান টিটো, উপজেলা যুবদলের সদস্য নাজমুল মিয়া ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর প্রমুখ।

সভায় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিএনপি ক্ষমতায় আসলে নারীদের জন্য 'ফ্যামিলি কার্ড' দেওয়া হবে: সাবরিনা আহমেদ

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপি সরকার গঠন করলে তৃণমূল পর্যায়ের নারীদের স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড প্রদান করা হবে।

নিজামুল আলম মোরাদ, কাশিয়ানী।

বিএনপি সরকার গঠন করলে তৃণমূলের নারীদের স্বাবলম্বী করতে 'ফ্যামিলি কার্ড' প্রদান করা হবে বলে ঘোষণা দিয়েছেন লেখক, গবেষক ও বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের সহধর্মিণী সাবরিনা বিনতে আহমেদ।

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাটিকামারী ইউনিয়ন মহিলাদলের উদ্যোগে কহলদিয়া উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এক নির্বাচনী কর্মিসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সাবরিনা আহমেদ বলেন, "নারীদের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করতে বিএনপি সর্বোচ্চ গুরুত্ব দেবে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা হবে।"

তিনি মহিলাদলের নেতাকর্মীদের সাহসিকতার সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, প্রতিটি ঘরে গিয়ে মানুষকে ভোটের গুরুত্ব বোঝাতে হবে এবং ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলতে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

বাটিকামারী ইউনিয়ন মহিলাদলের সভাপতি লুবনা বেগমের সভাপতিত্বে এবং উপজেলা মহিলাদলের সাধারণ সম্পাদক রুপা লতা মন্ডলের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলাদলের সভানেত্রী জহুরা বেগম।

সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল আউয়াল ফকির, বিএনপি নেতা শাহ সিরাজদৌলা বাবু ফকির, সমাজসেবী কাজী মিজানুর রহমান, রুশনি কুরাইশি, মিঠু মোল্যা, তাহমিনা শারমিন রিতা, রুবাইনা রাখি রোজি, উপজেলা মহিলাদলের সাংগঠনিক সম্পাদক মমতাজ বেগম, শ্রমিকদল নেতা মেহেদী হাসান টিটো, উপজেলা যুবদলের সদস্য নাজমুল মিয়া ও উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জোবায়ের মাতুব্বর প্রমুখ।

সভায় উপস্থিত নেতাকর্মীরা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত