নজর বিডি
প্রকাশ : শনিবার, ৩১ জানুয়ারি ২০২৬

দৌলতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে দৌলতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ..
বিশেষ প্রতিনিধি-মো: ছিরু মিয়া
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের জন্য ব্রিফিং ও দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। [caption id="attachment_21302" align="aligncenter" width="300"] ছবি: সংগৃহীত[/caption] বৃহস্পতিবার (৩১ জানুয়ারি ২০২৬) দৌলতপুর থানাধীন দৌলতপুর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত এ কর্মশালায় উপজেলার বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা অংশগ্রহণ করেন। [caption id="attachment_21303" align="aligncenter" width="300"] ছবি: সংগৃহীত[/caption] কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইকবাল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)। পুলিশ সুপার তাঁর বক্তব্যে নির্বাচনকে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালনার লক্ষ্যে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের করণীয়, দায়িত্ব ও সতর্কতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। প্রশিক্ষণ কর্মশালায় ভোটগ্রহণ পদ্ধতি, ব্যালট পেপার ও ব্যালট বাক্স ব্যবস্থাপনা, ভোটার শনাক্তকরণ প্রক্রিয়া, ভোট গণনা এবং ফলাফল প্রেরণ সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়। কর্মশালাটি নির্বাচনকালীন দায়িত্ব পালনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দক্ষতা ও পেশাদারিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।  
নজর/দৌলতপুর/ছিরু/৩১২৬
 
আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

দৌলতপুরে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দিনব্যাপী প্রশিক্ষণ

প্রকাশের তারিখ : ৩১ জানুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত