নজর বিডি
প্রকাশ : রোববার, ০১ ফেব্রুয়ারি ২০২৬

ইসরায়েল সফর নিয়ে বিস্ফোরক তথ্য অস্বীকার ভারতের

একটি ইমেইল নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এসেছে। সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক, নজরবিডি।

মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত প্রায় ৩০ লাখ পাতার নথি, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিওর মধ্যে একটি ইমেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আসায় বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, এপস্টেইন একটি ইমেইলে দাবি করেছেন যে, ২০১৭ সালে নরেন্দ্র মোদি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার উপায় জানতে তার (এপস্টেইন) পরামর্শ চেয়েছিলেন।

এপস্টেইন সেই ইমেইলে লিখেছেন, তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন যাতে ট্রাম্প সন্তুষ্ট হন। তার দাবি অনুযায়ী, মোদি সেই পরামর্শ মেনেই ২০১৭ সালে ইসরায়েল সফর করেন। সেখানে গিয়ে মোদি "নাচ-গান" করেছেন বলেও বিতর্কিত মন্তব্য করেন এই যৌন অপরাধী। উল্লেখ্য, ১৯৯২ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর সেটিই ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর।

এপস্টেইন ফাইলের এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে:

"২০১৭ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর ছাড়া এই ইমেইলের বাকি সব কথা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর কুৎসিত কল্পনা মাত্র। এসব তথ্যকে চরম অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করা উচিত।"

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ইসরায়েল সফর নিয়ে বিস্ফোরক তথ্য অস্বীকার ভারতের

প্রকাশের তারিখ : ০১ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

একটি ইমেইল নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম এসেছে। সেখানে ২০১৭ সালে তার ইসরায়েল সফরের কথা উল্লেখ করা হয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক, নজরবিডি।

মার্কিন যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন সম্পর্কিত লাখ লাখ নতুন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ।

গত শুক্রবার (৩০ জানুয়ারি) প্রকাশিত প্রায় ৩০ লাখ পাতার নথি, ১ লাখ ৮০ হাজার ছবি এবং ২ হাজার ভিডিওর মধ্যে একটি ইমেইলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নাম আসায় বিশ্ব রাজনীতিতে তোলপাড় সৃষ্টি হয়েছে।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্ট-এর প্রতিবেদন অনুযায়ী, এপস্টেইন একটি ইমেইলে দাবি করেছেন যে, ২০১৭ সালে নরেন্দ্র মোদি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে খুশি করার উপায় জানতে তার (এপস্টেইন) পরামর্শ চেয়েছিলেন।

এপস্টেইন সেই ইমেইলে লিখেছেন, তিনি মোদিকে ইসরায়েল সফরের পরামর্শ দিয়েছিলেন যাতে ট্রাম্প সন্তুষ্ট হন। তার দাবি অনুযায়ী, মোদি সেই পরামর্শ মেনেই ২০১৭ সালে ইসরায়েল সফর করেন। সেখানে গিয়ে মোদি "নাচ-গান" করেছেন বলেও বিতর্কিত মন্তব্য করেন এই যৌন অপরাধী। উল্লেখ্য, ১৯৯২ সালে ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পর সেটিই ছিল কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর প্রথম ইসরায়েল সফর।

এপস্টেইন ফাইলের এই তথ্যকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়েছে:

"২০১৭ সালের জুলাই মাসে প্রধানমন্ত্রীর ইসরায়েল সফর ছাড়া এই ইমেইলের বাকি সব কথা একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীর কুৎসিত কল্পনা মাত্র। এসব তথ্যকে চরম অবজ্ঞার সাথে প্রত্যাখ্যান করা উচিত।"

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত