নজর বিডি

নারীদের অসম্মানকারীদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে খুলনায় বিএনপির নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

জামায়াতকে উদ্দেশ করে তারেক রহমান বলেন, সুযোগ পেলে তারা নারীদের কেমন অপমান করবে তা একাত্তরে দেখা গেছে। যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না। তিনি আরও বলেন, জামায়াতের দলেও নারী আছে, তারা ঘরের বাইরে বের হচ্ছেন—তাহলে তাদের পরিচয় কী? এখন নারীদের ভাবতে হবে, তাদের কীভাবে জবাব দেওয়া হবে।

সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, একটি মহল বলার চেষ্টা করছে ভোট গণনায় সময় লাগবে। আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে। যারা নারীদের হেয় করছে ও মিথ্যা বলছে, তারাই ষড়যন্ত্র করছে। তাই সবাইকে সতর্ক থাকতে হবে এবং ভোটাধিকার রক্ষায় সচেতন থাকতে হবে।

[caption id="attachment_21410" align="alignnone" width="300"] খুলনায় তারেক রহমানের জনসভায়-নজরবিডি[/caption]

তারেক রহমান বলেন, ‘প্রত্যাশিত বাংলাদেশ গড়তে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছিলেন। একইভাবে ২০২৪ সালে ছাত্রজনতা দেশ রক্ষা করেছে।’ তিনি বলেন, গত ১৬ বছর বিএনপি নানা আন্দোলন করেছে, অনেক নেতাকর্মী গুম-খুনের শিকার হয়েছেন, মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। এখন সময় এসেছে জনগণের অধিকার প্রয়োগের।

সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, মেধা ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হবে। বিএনপি সরকার গঠন করলে প্রথম দায়িত্ব হবে দেশ পুনর্গঠন করা। শ্রেণি-পেশা নির্বিশেষে সবাইকে নিয়ে দেশ গড়া হবে।

নারীদের জন্য বিশেষ উদ্যোগের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে গৃহিণীদের জন্য ফ্যামিলি কার্ড চালু করা হবে, যাতে তারা কারো মুখাপেক্ষী না হন। খুলনাকে পুনরায় জীবন্ত শিল্পনগরীতে পরিণত করা হবে, সেখানে নারীদের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। তরুণদের জন্য আইটি পার্ক এবং কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর প্রতিশ্রুতিও দেন তিনি।

ধানের শীষকে দেশ পুনর্গঠনের প্রতীক উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে বিএনপির অভিজ্ঞতা রয়েছে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন ও বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন, আর খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন—এতে প্রমাণ হয় বিএনপি জনগণের জন্য কাজ করে।

শেষে তিনি বলেন, ‘কাঙ্ক্ষিত বাংলাদেশের স্লোগান— করবো কাজ, গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ।’ এই লক্ষ্য বাস্তবায়নে সবাইকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নারীদের অসম্মানকারীদের কাছে দেশ নিরাপদ নয়: তারেক রহমান

প্রকাশের তারিখ : ০২ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত