এই মহিমান্বিত রজনীকে আল্লাহর রহমত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান.....
নিজস্ব প্রতিবেদক, ঢাকা।
পবিত্র শবে বরাত উপলক্ষ্যে দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
এই মহিমান্বিত রজনীকে আল্লাহর রহমত লাভের এক অনন্য সুযোগ হিসেবে গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে প্রার্থনা এবং মানব কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পালিত হতে যাওয়া শবে বরাত উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে তিনি এসব কথা বলেন।
প্রধান উপদেষ্টা বলেন, শবে বরাত আমাদের জীবনে রহমত, মাগফেরাত ও আত্মিক পরিশুদ্ধির এক অনন্য সুযোগ। হাদিসের আলোকে এই রাতে আল্লাহ তায়ালা তাঁর বান্দাদের বিশেষভাবে ক্ষমা করেন।
ইবাদত-বন্দেগি, দান-সদকা এবং আত্মসমালোচনার মাধ্যমে জীবনকে সঠিক পথে পরিচালিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অন্যায়, অবিচার ও কুসংস্কার পরিহার করে ইসলামের শান্তির বার্তায় ব্যক্তি, সমাজ ও জাতীয় জীবনকে আলোকিত করার আহ্বান জানান।
দেশ ও জাতির কল্যাণ কামনায় সবাইকে আল্লাহর দরবারে বিশেষ দোয়া করার অনুরোধ জানিয়েছেন তিনি। বাণীর শেষে তিনি মহান আল্লাহর কাছে সকলের ক্ষমা ও হেফাজত কামনা করেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন