নজর বিডি

এক দিনে দুই দফা ভূকম্পন: ঢাকা ও চট্টগ্রামে আতঙ্ক

রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

সারাদেশে আজ দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ রাত ৯টা ৩৪ মিনিটে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। তবে প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাত ৯টা ৩৪ মিনিটে ভূমিকম্পনের মাত্রা ছিল ৫.৯ (রিখটার স্কেল)। মিয়ানমারের ইয়েনাংগুয়াং থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে (ঢাকা থেকে প্রায় ৫১৬ কিমি দূরে)। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২.৭ কিলোমিটার গভীরে।

এর আগে আজ ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে আরও একবার কেঁপে উঠেছিল দেশ। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.১। আবহাওয়া অফিস জানিয়েছে, ভোরের সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়ায়।

একই দিনে দুইবার ভূমিকম্পের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও দেশের অন্য কোথায় এই কম্পন অনুভূত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

এক দিনে দুই দফা ভূকম্পন: ঢাকা ও চট্টগ্রামে আতঙ্ক

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image
রাজধানী ঢাকা ও চট্টগ্রামে ভূমিকম্প অনুভূত হয়েছে। তাৎক্ষণিকভাবে এতে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা।

সারাদেশে আজ দুই দফা ভূমিকম্প অনুভূত হয়েছে। সর্বশেষ রাত ৯টা ৩৪ মিনিটে রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে শক্তিশালী ভূকম্পন অনুভূত হয়। তবে প্রাথমিক কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রাত ৯টা ৩৪ মিনিটে ভূমিকম্পনের মাত্রা ছিল ৫.৯ (রিখটার স্কেল)। মিয়ানমারের ইয়েনাংগুয়াং থেকে ৯৫ কিলোমিটার পশ্চিমে (ঢাকা থেকে প্রায় ৫১৬ কিমি দূরে)। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে ৬২.৭ কিলোমিটার গভীরে।

এর আগে আজ ভোর ৪টা ৩৬ মিনিট ৪৬ সেকেন্ডে আরও একবার কেঁপে উঠেছিল দেশ। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৪.১। আবহাওয়া অফিস জানিয়েছে, ভোরের সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরার কলারোয়ায়।

একই দিনে দুইবার ভূমিকম্পের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। ঢাকা ও চট্টগ্রাম ছাড়াও দেশের অন্য কোথায় এই কম্পন অনুভূত হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত