নজর বিডি

র‌্যাবের নতুন নাম এসআইএফ: স্বরাষ্ট্র উপদেষ্টা

র‌্যাব পুনর্গঠনের অংশ হিসেবে নাম ও পোশাক পরিবর্তনের পাশাপাশি কার্যক্রমেও সংস্কার আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

ঢাকা (৩ ফেব্রুয়ারি ২০২৬):
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর নাম পরিবর্তন করে নতুন নাম স্পেশাল ইন্টারভেনশন ফোর্স (এসআইএফ) রাখা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাব পুনর্গঠনের বিষয়ে প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী লেফটেন্যান্ট জেনারেল আবদুল হাফিজ (অব.)-এর সভাপতিত্বে একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি র‌্যাবের নাম পরিবর্তন করে “Special Intervention Force (SIF)” রাখার সুপারিশ করে, যা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অনুমোদন দিয়েছেন। খুব শিগগিরই এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, শুধু নাম ও পোশাক পরিবর্তন নয়, বাহিনীটির কার্যক্রমেও সংস্কার আনা হবে, যাতে তারা নতুন উদ্দীপনা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে পারে।

তিনি জানান, নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি যাচাইয়ে আজ বিকেলে ঢাকা জেলার সাভার উপজেলার তেঁতুলঝোড়া ইউনিয়নের তেঁতুলঝোড়া কলেজ ভোটকেন্দ্রে একটি Electoral Management Exercise অনুষ্ঠিত হবে। এতে জনগণ নির্বাচনে বাহিনীগুলোর ভূমিকা ও সক্ষমতা সম্পর্কে ধারণা পাবে।

ব্রিফিংয়ে সশস্ত্র বাহিনী বিভাগের মহাপরিচালক (অপারেশন ও প্ল্যান) ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আলী হায়দার সিদ্দিকী জানান, নির্বাচন তফসিল ঘোষণার পর থেকে সশস্ত্র বাহিনী ১৯৯টি অস্ত্র ও ১,৯৭২টি গোলাবারুদ উদ্ধার এবং ১,৮০৭ জনকে গ্রেপ্তার করেছে।
তিনি আরও জানান, ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় সারাদেশে ১ লাখ ৬ হাজার ২২৩ জন সশস্ত্র বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।

এছাড়া পুলিশ ও র‌্যাবের খোয়া যাওয়া অস্ত্র থেকে ৪,৪৩২টি, কারা কর্তৃপক্ষের হারানো অস্ত্র থেকে ৬৫টি, লাইসেন্সকৃত অস্ত্র ৩২৮টি এবং বিভিন্ন ধরনের আরও ২,৯০৬টি অস্ত্র উদ্ধারসহ মোট ৭,৭৩১টি অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি।

ব্রিফিংয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, আইজিপি বাহারুল আলম বিপিএমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

র‌্যাবের নতুন নাম এসআইএফ: স্বরাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৩ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত