রাজধানীর শাহবাগ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় দুপুর পৌনে ১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়
নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সরকারি চাকরিতে নবম পে-স্কেলের গেজেট জারির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’ অভিমুখে আয়োজিত মিছিলে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে শাহবাগ মোড়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অন্তত ছয়জন সরকারি কর্মচারী আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, ‘সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ’-এর ব্যানারে কয়েকশ কর্মচারী শাহবাগ থেকে মিছিল নিয়ে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা হন। প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি শাহবাগ মোড় অতিক্রম করার সময় পুলিশ ব্যারিকেড দিয়ে গতিরোধ করে। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ আক্রমণাত্মক অবস্থান নেয়।
আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ একপর্যায়ে লাঠিচার্জ শুরু করে এবং সাউন্ড গ্রেনেড ও জলকামান ব্যবহার করে। এতে মিছিলটি পণ্ড হয়ে যায় এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
পুলিশের অভিযানে আহত ছয়জনকে দুপুর পৌনে ১টার দিকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। আহতরা হলেন: আব্দুল হান্নান (৪৫) জয় দাস (৩৫) আব্দুল আউয়াল (৪০) তন্ময় (৩২) জাকারিয়া (৬০) মো. সিকান্দার (৪০)
আহতদের সহকর্মী মো. কালাম হাওলাদার জানান, পুলিশের লাঠিচার্জে আহতদের সবার শরীরের বিভিন্ন স্থানে, বিশেষ করে কোমরের নিচের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার পর ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অভিযোগ করেন, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের এই হামলা ন্যাক্কারজনক। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, "প্রয়োজনে লাশ হয়ে যাব, কিন্তু নবম পে-স্কেলের দাবি আদায় না করে ঘরে ফিরব না।"
এদিকে শাহবাগ এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত দাঙ্গা পুলিশ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন