সোনালী মৎস্য আড়তের প্রোপাইটার শেখ এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা ডুমুরিয়ার মৎস্য খাতের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ধানের শীষ
শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনার ডুমুরিয়া উপজেলায় নির্বাচনী আমেজ তুঙ্গে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বারোআনি বাজারে কাজী সামছুর রহমান পাইকারি মৎস্য আড়ত ব্যবসায়ী সমিতির উদ্যোগে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ আলী আসগর লবীর পক্ষে ব্যাপক প্রচারণা ও গণসংযোগ চালানো হয়েছে।
বিকেল ৪টায় আনোয়ারা মৎস্য আড়ত চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোনালী মৎস্য আড়তের প্রোপাইটার শেখ এনায়েত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তারা ডুমুরিয়ার মৎস্য খাতের উন্নয়ন ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিএনপি-অঙ্গসংগঠনের কর্মীরা একযোগে বারোআনি বাজার, ডুমুরিয়া বড়বাজার এবং খুলনা-সাতক্ষীরা মহাসড়কের দুই পাশের ব্যবসায়ী ও পথচারীদের মাঝে লিফলেট বিতরণ করেন। এ সময় তারা আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সকাল কেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের অনুরোধ জানান।
প্রচারণায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাজী শামসুর রহমান মৎস্য আড়তের সভাপতি ও সাবেক ছাত্রনেতা মোল্যা মনিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন: উপজেলা শ্রমিকদলের সভাপতি শেখ ফরিদুল ইসলাম। ডিপো মালিক সমিতির সেক্রেটারি কাজী নাহিদ হোসেন। ছাত্রনেতা আবরার হোসেন সৈকত, সোহাগ গোলদার ও খান মহিদুল ইসলাম। ব্যবসায়ী নেতা মহিতুর রহমান, জুয়েল, মনিরুল ইসলাম মনু, সেলিম শেখ, আজাহারুল ইসলাম, আলমগীর সরদার, ফারুক মোড়ল, সুশান্ত মন্ডল প্রমুখ।
ব্যবসায়ী নেতৃবৃন্দ জানান, ডুমুরিয়ার অর্থনীতি মূলত কৃষি ও মৎস্য চাষের ওপর নির্ভরশীল। এই খাতের আধুনিকায়ন এবং রপ্তানি সুবিধা বৃদ্ধির লক্ষ্যে তারা যোগ্য প্রতিনিধি নির্বাচনের গুরুত্ব তুলে ধরছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন