নজর বিডি

হাদি হত্যার বিচার দাবিতে মিছিলে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আবারও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ।

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর আবারও চড়াও হয়েছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পুলিশের প্রথম দফার ধাওয়ার পর সন্ধ্যায় আন্দোলনকারীরা পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেন। রাত সাড়ে ৭টার দিকে তাদের একটি মিছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থান নেয়।

আন্দোলনকারীদের হঠাতে পুলিশ মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কাঁটাবন ও নীলক্ষেতের দিকে সরে যান। পুলিশের এই ঝটিকা অভিযানের পর মুহূর্তের মধ্যেই ব্যস্ততম শাহবাগ মোড় জনশূন্য হয়ে পড়ে।

বর্তমানে শাহবাগ ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল সীমিত থাকায় সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনরতদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হাদি হত্যার বিচার দাবিতে মিছিলে পুলিশের টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ এলাকায় অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে আবারও টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড

নিজস্ব প্রতিবেদক, ঢাকা ।

শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নেওয়া আন্দোলনকারীদের ওপর আবারও চড়াও হয়েছে পুলিশ।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে এলাকাটি রণক্ষেত্রে পরিণত হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে পুলিশের প্রথম দফার ধাওয়ার পর সন্ধ্যায় আন্দোলনকারীরা পুনরায় শাহবাগ মোড়ে অবস্থান নেন। রাত সাড়ে ৭টার দিকে তাদের একটি মিছিল হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোতে চাইলে পুলিশ অত্যন্ত কঠোর অবস্থান নেয়।

আন্দোলনকারীদের হঠাতে পুলিশ মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। একপর্যায়ে লাঠিচার্জ শুরু করলে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে কাঁটাবন ও নীলক্ষেতের দিকে সরে যান। পুলিশের এই ঝটিকা অভিযানের পর মুহূর্তের মধ্যেই ব্যস্ততম শাহবাগ মোড় জনশূন্য হয়ে পড়ে।

বর্তমানে শাহবাগ ও এর আশপাশের এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে। যান চলাচল সীমিত থাকায় সাধারণ পথচারীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

আন্দোলনরতদের পক্ষ থেকে জানানো হয়েছে, শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের অবিলম্বে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত