নজর বিডি
প্রকাশ : শুক্রবার, ০৬ ফেব্রুয়ারি ২০২৬

বিউটি পার্লারের টয়লেটে মিলল নিখোঁজ নারী উদ্যোক্তার মরদেহ

নারায়ণগঞ্জ শহরের একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি (৩৮) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ওই নারীর স্বামীকে আটক করেছে পুলিশ

জেলা প্রতিনিধি, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জ শহরের আমলাপাড়া এলাকায় নিখোঁজের ১০ দিন পর একটি বিউটি পার্লারের টয়লেট থেকে কামরুন নাহার ইতি (৩৮) নামে এক নারী উদ্যোক্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে আমলাপাড়া মোড় সংলগ্ন ‘পরী বিউটি পার্লার’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইতি ওই পার্লারের মালিক ছিলেন এবং এনায়েতনগর ইউনিয়নের বাসিন্দা আনোয়ার হোসেন সেন্টুর স্ত্রী।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, গত ২৭ জানুয়ারি থেকে কামরুন নাহার ইতি নিখোঁজ ছিলেন। নিখোঁজের ঘটনায় তার ভাই মো. আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন।

শুক্রবার দুপুরে পার্লারের ভেতর থেকে তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয়রা পুলিশে খবর দেয়। সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তালাবদ্ধ পার্লারের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তল্লাশির একপর্যায়ে টয়লেটের ভেতর থেকে ইতির গলিত মরদেহ উদ্ধার করা হয়।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল হালিম জানান: উদ্ধারকৃত মরদেহের শরীরে প্রাথমিক পর্যবেক্ষণে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। দীর্ঘ সময় পার হওয়ায় মরদেহটিতে পচন ধরেছিল।

হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে নিহতের স্বামী আনোয়ার হোসেন সেন্টুকে আটক করা হয়েছে। তাকে বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ ও সময় নিশ্চিত হওয়া যাবে।

ওসি আরও জানান, এটি কোনোভাবেই স্বাভাবিক মৃত্যু নয়। পার্লারের ভেতরে মরদেহ পাওয়ার বিষয়টি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নারী উদ্যোক্তার এমন মর্মান্তিক মৃত্যুতে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিউটি পার্লারের টয়লেটে মিলল নিখোঁজ নারী উদ্যোক্তার মরদেহ

প্রকাশের তারিখ : ০৬ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত